ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী
খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ
গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি
ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার
ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতে কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণার্থে উপদেষ্টা কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে স্বাস্থ্য সেবা বিভাগ। বুধবার মধ্যরাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন গণমাধ্যমে পাঠানো হয়।
জারি করা আদেশে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমকে কমিটির আহবায়ক করা হয়েছে। এছাড়া কমিটিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
এ কমিটি ফাহিম হাসানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণে কেন্দ্রীয়ভাবে সহায়তা ও পরিবীক্ষণ করবেন। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে বলে
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।





