ছাত্রলীগ সন্দেহে এসআই-এর মোবাইল-ল্যাপটপ জব্দের ঘটনায় এসপি-ওসিসহ তিনজনের নামে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৫

ছাত্রলীগ সন্দেহে এসআই-এর মোবাইল-ল্যাপটপ জব্দের ঘটনায় এসপি-ওসিসহ তিনজনের নামে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৫ |
গাইবান্ধায় ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে পুলিশের এক এসআই-এর মোবাইল ও ল্যাপটপ জব্দ করার ঘটনায় পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদারসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল ২২শে অক্টোবর, বুধবার বিকেলে জেলা সদর আমলী আদালতে মামলাটি করেন এসআই মনিরুজ্জামানের স্ত্রী কাজলী খাতুন। আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী জান্নাতি ফেরদৌসী লাবণী। মামলার অপর আসামি হলেন- এসআই মনিরুজ্জামানের দুঃসম্পর্কের আত্মীয় তারেকুজ্জামান তুহিন। মামলার এজাহারে বলা হয়, গত মার্চে তুহিন ফেসবুকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে এসআই মনিরুজ্জামানকে নিয়ে পোস্ট দেন। এরপর ২৫শে মার্চ বিকেলে পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা ওসি শাহিনুর ইসলামের মাধ্যমে মনিরুজ্জামানকে ডেকে পাঠান। এসময় তার মোবাইল পরীক্ষা করে

ল্যাপটপও থানায় এনে পর্যালোচনা করা হয়। পরে পুলিশ সুপার উভয় ডিভাইস নিজের জিম্মায় রেখে দেন। এজাহারে আরও বলা হয়, ঘটনাটি প্রকাশ করলে চাকরিচ্যুত করা ও হত্যার হুমকিও দেওয়া হয়। পরে এসআই মনিরুজ্জামানকে রাজশাহী রেঞ্জের জয়পুরহাটের কালাই থানায় বদলি করা হয়। বাদীপক্ষের আইনজীবী জান্নাতি ফেরদৌসী লাবণী জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। এদিকে মামলার পরদিন বৃহস্পতিবার এসআই মনিরুজ্জামানকে কালাই থানা থেকে জয়পুরহাট পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কালাই থানার ওসি বলেন, “বিষয়টি আমাদের এসপি স্যারের কাছে বিস্তারিত জানতে পারবেন।” এরপর তিনি ফোন কেটে দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল