ছাত্রকে নগ্ন ছবি পাঠিয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ December, ২০২৪

ছাত্রকে নগ্ন ছবি পাঠিয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ December, ২০২৪ |
ছাত্রকে নগ্ন ছবি পাঠিয়ে শারীরিক সম্পর্ক গড়ার ইচ্ছাপ্রকাশ করার অভিযোগ উঠতেই গ্রেফতার হয়েছেন ব্রিটেনের এক শিক্ষিকা। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর এক প্রতিবেদন অনুযায়ী, ৩৩ বছর বয়সী ওই শিক্ষিকার নাম নাটালি অ্যারোয়ো। তিনি ব্রিটেনের রোন্ডার বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি যে স্কুলে পড়াতেন সেই স্কুলের ১৫ বছর বয়সী এক ছাত্রকে স্ন্যাপচ্যাটে নিজের নগ্ন ছবি পাঠিয়েছিলেন। শারীরিক সম্পর্কের ইচ্ছাও প্রকাশ করেছিলেন। অভিযোগ প্রকাশ্যে আসতেই তাকে গ্রেফতার করে পুলিশ। গত বুধবার দোষী সাব্যস্ত হওয়ার পর নাটালিকে কারাবাসের সাজা শুনিয়েছে কার্ডিফ ক্রাউন আদালত। প্রতিবেদন অনুযায়ী, ওই ছাত্রকে ফাঁদে ফেলার আগে তার সঙ্গে বন্ধুত্ব জমিয়েছিলেন নাটালি। প্রথমে মেসেজ করে সাধারণ কথাবার্তা বললেও পরে তিনি অশ্লীল ইঙ্গিত দিতে

শুরু করেন। এক দিন মা এবং চাচীর সঙ্গে বাজারে বেরিয়েছিল ওই কিশোর। তখন তাকে মেসেজ করেন নাটালি। সেখানে তিনি বলেন, ‘‘আমি বাজি ধরেছি সব ছেলেরা আমায় পছন্দ করে। আমি তাদের দোষ দিই না। কারণ আমার স্তনযুগল সত্যিই বড়।’’ এর পর নাকি নাটালি তাকে নিজের নগ্ন ছবিও পাঠান। শারীরিক সম্পর্কের ইচ্ছাপ্রকাশ করে দেখা করতে বলেন। এরপর ওই ছাত্র তাকে এই ধরনের মেসেজ পাঠাতে বারণ করলে পাল্টা উত্তর আসে, ‘‘তোমাকে বিরক্ত করে মজা পাচ্ছি।’’ এর পরেও নাটালি ওই ছাত্রকে তার নগ্ন ছবি এবং ইঙ্গিতপূর্ণ মেসেজ পাঠাতে থাকেন বলে আদালতে জানিয়েছেন সরকারি আইনজীবী অ্যান্ড্রু কেন্ডাল। শীতকালে অন্তঃসত্ত্বা মায়ের যত্নে করণীয় এরপর ওই ছাত্র তার পরিচিত এক

জনকে পুরো বিষয়টি খুলে বললে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। গ্রেফতার করা হয় নাটালিকে। নাটালি প্রাথমিক ভবে অভিযোগ অস্বীকার করলেও পরে জানান যে, ছাত্রের বয়স ১৬ ভেবে তাকে ওই মেসেজ তিনি পাঠিয়েছিলেন। নাটালিকে তিন বছর চার মাস কারাবাসের সাজা শোনানো হয়েছে। তার বিরুদ্ধে আর এই ধরনের কোনও অভিযোগ রয়েছে কিনা তা-ও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান