ছবিটি সিরিয়ার কারাগারের নয়, জানা গেল নেপথ্যের কাহিনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪

ছবিটি সিরিয়ার কারাগারের নয়, জানা গেল নেপথ্যের কাহিনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ |
গত ৮ ডিসেম্বর বিদ্রোহীদের হামলায় দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপরই দেশটির সায়দনায়া কারাগারে থাকা হাজার হাজার মানুষকে মুক্ত করা হয়। এরই প্রেক্ষিতে সম্প্রতি ভিয়েতনামের জাদুঘরের একটি ছবিকে সিরিয়ার কারাগারের দৃশ্য বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। শুক্রবার, আন্তর্জাতিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটি জানায়, এটি সিরিয়ার কারাগারের ছবি নয় বরং ভিয়েতনামের জাদুঘরের ছবিকে সিরিয়ার কারাগারের ছবি দাবিতে প্রচার করা হয়েছে। ছবির স্টোরেজ সংক্রান্ত ওয়েবসাইট অ্যালামিতে ২০০৮ সালে প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। ওই ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য পাওয়া যায়। এটি ভিয়েতনামের হো চি মিন সিটির যুদ্ধের অবশিষ্টাংশ

বিষয়ক যাদুঘরের ছবি। এই ছবিটি একটি রেপ্লিকার। এছাড়া Faheyjamestravel নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৮ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও থেকেও একই তথ্য জানা যায়। সুতরাং, সিরিয়ার কারাগারের ছবি দাবিতে ভিয়েতনামের জাদুঘরের ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ বছরেও শেষ হয়নি ৮৬% জুলাই মামলার তদন্ত: হয়নি ময়নাতদন্ত, ঢালাও আসামি-মামলা বাণিজ্যে ভজঘট অবস্থা! ক্রিকেট ইতিহাসের মহানায়ক স্যার গ্যারি সোবার্স আর নেই সাইফুদ্দিন ও রিশাদের ঝলকে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ ৭৩ বছরের ইতিহাসে প্রথম মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান সিঙ্গাপুরে উগ্র মতাদর্শী দুই নির্মাণ শ্রমিকের ওয়ার্ক পারমিট বাতিল করে বাংলাদশে ফেরত ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি