চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্রেফ অংশ নিতে আসেনি আফগানিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্রেফ অংশ নিতে আসেনি আফগানিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ |
ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে এসেছে আফগানিস্তান। দলটির অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি জানিয়েছেন, তাদের দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধুমাত্র অংশ নিতে নয়, বরং নিজেদের প্রথম আইসিসি শিরোপা জয়ের লক্ষ্যে খেলতে এসেছে। আফগানিস্তান এই টুর্নামেন্টে প্রবেশ করছে টানা চারটি ওয়ানডে সিরিজ জিতে। আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং জিম্বাবুয়েকে হারানোর পর দারুণ আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানে পা রেখেছে দলটা। এছাড়া দলটার শেষ কিছু আইসিসি টুর্নামেন্ট কেটেছে বেশ ভালো। ২০২৩ বিশ্বকাপে তারা ইংল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো তিন সাবেক চ্যাম্পিয়নকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল। এরপর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা সেমিফাইনালে পৌঁছেছিল। এবার তাই আফগানিস্তানের লক্ষ্য শিরোপাই। শাহিদি বলেন, ‘আমরা এখানে শুধুমাত্র অংশগ্রহণ করতে আসিনি। আমরা

নিশ্চিতভাবেই ১০০% এই টুর্নামেন্ট জেতার লক্ষ্যে খেলছি।’ সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘গত দুই বছরে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি এবং এটা আমাদের জন্য ভালো একটি সুযোগ। আমাদের দলের ছেলেরা অনেক অভিজ্ঞ এবং এই কন্ডিশন আমাদের জন্য উপযোগী। তাই আমরা আত্মবিশ্বাসী। আমরা কাল থেকে শুরু করছি, আশা করি জয় দিয়ে শুরু করতে পারব এবং পুরো টুর্নামেন্টে একই গতি ধরে রাখতে পারব।’ সাম্প্রতিক সময়ে আফগানিস্তান দক্ষিণ আফ্রিকাকে শারজাহতে ২-১ ব্যবধানে হারিয়েছিল। সেটাও দলকে আত্মবিশ্বাস যোগাচ্ছে বলে জানালেন অধিনায়ক। ‘আমাদের আত্মবিশ্বাস রয়েছে, আমরা কোনো চাপ অনুভব করছি না। কারণ আমরা শুধুমাত্র আমাদের পারফরম্যান্সের দিকেই মনোযোগ দিচ্ছি।

আমি বিশ্বাস করি আমাদের দল এই টুর্নামেন্টের জন্য প্রস্তুত এবং আমরা আমাদের খেলার উপরই ফোকাস করছি। আমাদের উপর কোনো চাপ নেই।’ আফগানিস্তান ২১ ফেব্রুয়ারি করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে। এরপর ২৬ ও ২৮ ফেব্রুয়ারি যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লাহোরে মাঠে নামবে তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়