চীনে হবে ম্যারাথন, দৌড়াবে মানুষ ও রোবট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৫

চীনে হবে ম্যারাথন, দৌড়াবে মানুষ ও রোবট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৫ |
আগামী এপ্রিলে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হবে ২১ কিলোমিটারের ম্যারাথন। সেই দৌড় প্রতিযোগিতায় অন্তত ১২ হাজার মানুষ ও ডজনখানেক রোবট অংশ নেবে। চীনই প্রথম দেশ হচ্ছে যারা কিনা মানুষ ও রোবটের দৌড় প্রতিযোগিতা করতে যাচ্ছে। খবর স্কাই নিউজের। প্রতিবেদনে অস্ট্রেলিয়ার গণমাধ্যমটি জানিয়েছে, হাফ ম্যারাথনটি অনুষ্ঠিত হচ্ছে চীনের ড্যাক্সিং শিল্প জেলার রাজধানী বেইজিং ইকোনমিক টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এরিয়ায়, যা কিনা ই-টাউন নামে পরিচিত। ২০টি প্রযুক্তি প্রতিষ্ঠানের রোবট এই ম্যারাথনে অংশ নেবে। ম্যারাথনে অংশ নেওয়া সেরা তিন দৌড়বিদ পাবে পুরস্কারও। এক বিবৃতিতে ই-টাউন কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন কোম্পানি, গবেষণা ইনস্টিটিউট, রোবটিক ক্লাব ও বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যারাথনে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা যেন তাদের তৈরি

হিউম্যান রোবটগুলোকে এই ম্যারাথনে অংশ নেওয়ায়। ম্যারাথনে অংশ নেওয়ার জন্য রোবটগুলোকে বিভিন্ন মানদণ্ড দিয়ে পেরুতে হবে। ই-টাউন কর্তৃপক্ষ বলছে, রোবটগুলোকে মানুষের মতো দেখতে হবে। সেগুলোকে মানুষের মতোন দৌড়াতে হবে। চাকার সাহায্য নিতে পারবে না। রোবটের উচ্চতা শূন্য দশমিক পাঁচ মিটার থেকে শুরু হয়ে সর্বোচ্চ দুই মিটার পর্যন্ত হতে হবে। তাদের কোমড় থেকে পায়ের পাতা পর্যন্ত সর্বোচ্চ থাকতে পারবে শূন্য দশমিক ৪৫ মিটার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক