চীনের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা, দাবি সিআইএ’র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫

চীনের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা, দাবি সিআইএ’র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ |
করোনা ভাইরাসের উৎপত্তি সম্পর্কে নতুন ইঙ্গিত দিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। তাদের দাবি, ভাইরাসটি চীনের ল্যাব থেকেই ছড়িয়ে থাকতে পারে। এই আশঙ্কাই বেশি বলে মনে হচ্ছে তাদের। স্থানীয় সময় শনিবার (২৫ জানুয়ারি) সিআইএর এক মুখপাত্র এই দাবি করেন। খবর আলজাজিরার। ল্যাব থেকে ছড়িয়ে পড়া তত্ত্বের পক্ষে সিআইএর এই অবস্থান নতুন কোনও গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে করা হয়নি বলেও জানান তিনি। এই মুখপাত্র বলেন, বিদ্যমান প্রমাণের পুনর্মূল্যায়নের ওপর ভিত্তি করে এই তথ্য পাওয়া গেছে। করোনা কোনও প্রাণীর দেহ থেকে এসেছে নাকি ল্যাব থেকে ছড়িয়েছে–এ নিয়ে দীর্ঘদিন ধরেই নিজেদের অবস্থান জানিয়ে আসছে সিআইএ। তবে কখনো এ ব্যাপারে কোনও সিদ্ধান্তে

আসার কথা জানায়নি মার্কিন সংস্থাটি। রয়টার্স বলছে, বাইডেন প্রশাসন ক্ষমতা ছাড়ার কয়েকদিন আগে সিআইএর সাবেক প্রধান উইলিয়াম বার্নস সংস্থাটির বিশ্লেষক ও বিজ্ঞানীদের এ ব্যাপারে তাগিদ দেন। গুরুত্বপূর্ণ ব্যাপারটি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে বলেন তিনি। এবার সিআইএ এ ব্যাপারে নিজেদের নতুন মূল্যায়ন জানাল। তবে এই মূল্যায়নে তাদের পুরোপুরি আস্থা এখনো আসেনি বলে সন্দেহ প্রকাশ করে সংস্থাটি। ট্রাম্প প্রশাসন জন র্যাটক্লিফকে সিআইএর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার পরই এসব মূল্যায়ন সামনে আনা হলো। গত বৃহস্পতিবার দায়িত্বে বসেছেন জন র্যাটক্লিফ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ট্রাম্পের আগের মেয়াদেও এই দায়িত্বে ছিলেন জন র্যাটক্লিফ। আর করোনা উৎস নিয়ে ট্রাম্পের অবস্থানের সঙ্গে তিনিও এখনো একমত।

ট্রাম্প বারবার এই ভাইরাসকে ‘চায়না ভাইরাস’ বলে অভিহিত করেছেন। জন র্যাটক্লিফও বলে আসছেন, করোনা চীনের উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে ছড়িয়ে থাকতে পারে। উহানের যে মাংসের বাজারে প্রথম এই ভাইরাস ছড়িয়েছে, তা ল্যাব থেকে ৪০ মিনিটের পথ। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর সারাবিশ্বে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। এতে ৭০ লাখের বেশি মানুষ মারা গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক