চীনা ঋণ পুনঃতফসিলের অনুরোধ পাকিস্তানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৫

চীনা ঋণ পুনঃতফসিলের অনুরোধ পাকিস্তানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৫ |
৩.৪ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধ দুই বছরের জন্য পিছিয়ে দেওয়ার জন্য চীনকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে পাকিস্তান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণের অংশ হিসেবে এই অনুরোধ করেছে দেশটি। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার চীন সফরের সময় এই অনুরোধ করেছিলেন বলে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে। ইসলামাবাদ যদিও বলেছে যে, বেইজিং পাকিস্তানের বহিরাগত তহবিল সংকট কমাতে অনুরোধটি গ্রহণ করবে; তবুও কিছু বিশ্লেষক সন্দেহ প্রকাশ করেছেন যে চীনের এক্সিম ব্যাংক আইএমএফ পর্যালোচনার আগে ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত ঋণ পরিশোধ পিছিয়ে দিতে রাজি হবে কিনা। খবরে আরো বলা হয়, ২০২৫ সালের মার্চ মাসে আইএমএফের

সঙ্গে পাকিস্তানের আলোচনার আগে এই ঋণ পুনর্নির্ধারণ নিশ্চিত করতে হবে। এতে ব্যর্থ হলে আইএমএফের ঋণের কিস্তি বিতরণে বিলম্ব হতে পারে। এমনকি ৭ বিলিয়ন ডলারের কর্মসূচি বাতিলও হতে পারে। গত পাঁচ মাসে এটি দ্বিতীয়বারের মতো চীনের কাছে পাকিস্তানের অনুরোধ। এর আগে, গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের অর্থমন্ত্রী এক্সিম ব্যাংককে চিঠি লিখে ঋণটি পুনর্নির্ধারণের অনুরোধ করেছিলেন। প্রতিবেদনে বলা হয়, আইএমএফ ইসলামাবাদকে সৌদি আরবের কাছ থেকে বিলম্বিত শর্তে তেল চাওয়ার আহ্বান জানিয়েছে এবং চীনকে তার ঋণ পুনঃতফসিলের জন্য অনুরোধ করেছে। পাকিস্তানের ঋণ ব্যবস্থাপনা ও অর্থনৈতিক সংস্কারের বিষয়ে আইএমএফ ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছে। যদিও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার আইএমএফের সমালোচনা করে অভিযোগ করেছেন, প্রতিষ্ঠানটি ইচ্ছাকৃতভাবে তহবিল প্রকাশে

বিলম্ব করছে এবং ভূ-রাজনৈতিক কারণগুলোর জন্য এই বিপর্যয়কে দায়ী করছে। তবে আইএমএফের উদ্বেগ পাকিস্তানের বৈদেশিক ঋণকে কেন্দ্র করে, যা ১৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যার প্রায় ৩০ শতাংশ চীনের কাছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”