চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪

চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪ |
মার্কিন নির্বাচনে জয়ের পর তার চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। এটিই হোয়াইট হাউজে ট্রাম্পের দেওয়া প্রথম নিয়োগ। বৃহস্পতিবার( ৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সাধারণত প্রতিটি প্রেসিডেন্টের প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ওয়াইলস ট্রাম্পের নির্বাচনি প্রচারণার সিনিয়র উপদেষ্টা ছিলেন এবং মঙ্গলবার নির্বাচনের দিন অনুষ্ঠিত রাতের এক অনুষ্ঠানে ট্রাম্প সুসির প্রশসংসা করেন। তারা মূলত হোয়াইট হাউসের ম্যানেজার হিসাবে কাজ করেন এবং প্রেসিডেন্টের কর্মীদের একত্রিত করার দায়িত্ব থাকে তাদের ওপর। একজন প্রধান প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অফিসের মাধ্যমে কর্মীদের নেতৃত্ব দেন এবং সমস্ত দৈনন্দিন কাজকর্ম এবং কর্মীদের কার্যক্রম তত্ত্বাবধান করেন। তারা নীতিগত বিষয়ে

প্রেসিডেন্টদের পরামর্শও দিয়ে থাকেন এবং নীতি উন্নয়নের নির্দেশনা ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন। ট্রাম্পের প্রচারণা অনুসারে, ওয়াইলস হবেন প্রথম নারী যিনি এই দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমির খানের তৃতীয় বিয়ে, অতিথি হচ্ছেন কারা? প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে