চিকিৎসায় বিপ্লব আনছে মাইক্রোসফট, এআই দিয়ে রোগ নির্ণয়ে নতুন দিগন্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫

চিকিৎসায় বিপ্লব আনছে মাইক্রোসফট, এআই দিয়ে রোগ নির্ণয়ে নতুন দিগন্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫ |
চিকিৎসা খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ এখন জটিল রোগ শনাক্তে সময়ক্ষেপণ, সঠিক নির্ণয়ের অভাব এবং দক্ষ চিকিৎসকের সংকট। তবে এসব সমস্যার সহজ ও সম্ভাবনাময় সমাধান হতে পারে মাইক্রোসফটের নতুন উদ্ভাবন ‘এআই ডায়াগনস্টিক অর্কেস্ট্রেটর’। এ টুলটি আসলে একটি ভার্চুয়াল মেডিকেল টিম, যেখানে পাঁচজন কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ‘এআই চিকিৎসক’ একসঙ্গে কাজ করে। কেউ রোগের সম্ভাব্য কারণ অনুসন্ধান করে, কেউ উপযুক্ত টেস্ট নির্ধারণ করে, আরেকজন ব্যাখ্যা দেয়, সব মিলিয়ে একধরনের ‘ডিজিটাল যুক্তিতর্ক’ চালিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে। এ পদ্ধতির নামই ‘চেইন অব ডিবেট’। গবেষণায় দেখা গেছে, মানুষের থেকে প্রায় চার গুণ বেশি কার্যকরভাবে জটিল রোগ শনাক্ত করতে সক্ষম এ প্রযুক্তি। আরও চমকপ্রদ হলো, এটি রোগ নির্ণয়ের পেছনের যুক্তিগুলোও

বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারে। এতে চিকিৎসকের সিদ্ধান্তে আস্থা বাড়ে, বাড়ে রোগীর আত্মবিশ্বাসও। তবে শুধু নির্ভুলতা নয়, খরচ বাঁচানোর দিকেও নজর দিয়েছে মাইক্রোসফট। এআইকে শেখানো হয়েছে খরচ সচেতনভাবে কাজ করতে। তাই এটি প্রয়োজনের বাইরে অতিরিক্ত পরীক্ষা না করে শুধু গুরুত্বপূর্ণ টেস্টই নির্ধারণ করে দেয়। এতে চিকিৎসা ব্যয়ে লাখ লাখ ডলার সাশ্রয় হচ্ছে। এই এআই টুল তৈরিতে ব্যবহার করা হয়েছে ওপেন এআই, গুগল, মেটা, অ্যানথ্রপিকসহ বিশ্বের সেরা ভাষা মডেল। সবচেয়ে ভালো ফল দিয়েছে OpenAI-এর GPT-4Bo মডেল। স্বাস্থ্যখাতে দ্রুত সেবা নিশ্চিত করতে এবং দক্ষ মানবসম্পদের অভাব পূরণে এমন প্রযুক্তি হতে পারে ভবিষ্যতের ভরসা। শিগ্গির এটি মাইক্রোসফট কোপাইলট ও বিং সার্চে যুক্ত হতে যাচ্ছে, যা চিকিৎসা

সহায়তায় আরও সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে