চার লেন উন্মুক্ত হওয়ায় ঈদযাত্রায় কমবে সময় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫

চার লেন উন্মুক্ত হওয়ায় ঈদযাত্রায় কমবে সময়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫ |
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে ঢাকা-রংপুর মহাসড়কের মূল চার লেন যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ায় উত্তরের জেলাগুলোতে ঈদযাত্রায় সময় দুই ঘণ্টা কমবে। সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন (সাসেক)-২ প্রকল্পের আওতায় এই চার লেন বাস্তবায়ন হচ্ছে। গত শুক্রবার টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা থেকে রংপুরের মডার্ন মোড় পর্যন্ত ১৯০ কিলোমিটার দীর্ঘ ছয় লেন খুলে দেওয়া হয়। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। সাসেক-২ প্রকল্পের উপপ্রকল্প-৮-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোহসিন হাওলাদার জানান, ১৯ হাজার কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৬ সালের মধ্যে এ প্রকল্পের কাজ সম্পন্ন হবে আশা করা যাচ্ছে। ফলে রংপুর বিভাগের আট জেলার সঙ্গে যাত্রী পরিবহনের সময় গড়ে

আড়াই ঘণ্টা কমে আসবে। জানা যায়, প্রতি বছর ঈদের সময় যাত্রীদের গন্তব্যে যেতে যানজটে ১৬ থেকে ২০ ঘণ্টা সময় লাগে। স্বাভাবিকভাবে লাগে ৮ থেকে ১০ ঘণ্টা। রংপুর, বগুড়া ও গাইবান্ধা অংশে প্রকল্পের কাজ ৯৫ ভাগ সম্পন্ন হয়েছে। সেতু-কালভার্ট, আন্ডারপাস ও উড়াল সড়কের কাজসহ অন্যান্য কাজ সামান্য কিছু বাকি রয়েছে। ওই কর্মকর্তা বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও রংপুরের শঠিবাড়ী এলাকায় ভূমি অধিগ্রহণে বিলম্ব হওয়ায় কাজ সম্পন্ন করতে দেরি হয়েছে। এ অংশ ছাড়া বাকি সব কাজ শেষ হয়ে গেছে। বাকি যেসব কাজ রয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাসে শেষ হবে। গোবিন্দগঞ্জ পৌর এলাকায় ফ্লাইওভারের সঙ্গে অবকাঠামো নির্মাণকাজ চলমান রয়েছে। প্রকল্প কর্মকর্তা নাশিদ

হাসান সিরাজী জানান, রংপুর থেকে ঢাকার দূরত্ব ৩২২ কিলোমিটার। অথচ সড়কপথে যেতে সময় লাগে প্রায় গড়ে ১০ ঘণ্টা। ঈদের সময় তা ২০ ঘণ্টায় ঠেকে। চার লেন খুলে দেওয়ায় ভোগান্তির অবসান হয়েছে। এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চার লেন সড়কের কাজ ২০১৯ সালের জুন মাসে শুরু হয়। ২০২২ সালের জুনের মধ্যে তা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারি ও বন্যার কারণে প্রকল্পের কাজে গতি কমে যায়। এদিকে ঈদকে সামনে রেখে ঘরমুখী যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফিরতে মহাসড়কে যানজট নিরসনে গাইবান্ধা জেলা ও হাইওয়ে পুলিশ যৌথভাবে কাজ করছে। ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ পৌর শহরের থানা মোড়ে বসানো হয়েছে পুলিশের বিশেষ ক্যাম্প। মহাসড়কে সারাক্ষণ

টহল দিচ্ছে পুলিশের টিম। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, মহাসড়কে টহলের পাশাপাশি চুরি, ছিনতাই, পকেটমার, মলম পার্টি, অজ্ঞান পার্টির হাত থেকে যাত্রী ও পথচারীদের রক্ষা করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল