চাদে প্রেসিডেন্টের প্রাসাদে হামলায় নিহত ১৯ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫

চাদে প্রেসিডেন্টের প্রাসাদে হামলায় নিহত ১৯

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫ |
মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এন’জামেনায় বুধবার প্রেসিডেন্ট প্রাসাদে হামলায় ১৮ বন্দুকধারী এবং প্রাসাদের একজন নিরাপত্তা কর্মীসহ অন্তত ১৯ জন নিহত হয়েছে। চাদ সরকার এ তথ্য জানিয়েছেন। চাদের রাজধানী এন’জামেনা থেকে এএফপি এ খবর জানায়। এএফপির সাংবাদিকরা ঘটনাস্থলের কাছে গুলির শব্দ শুনতে পেয়েছেন এবং রাস্তায় ট্যাঙ্ক চলাচল করতে দেখতে পেয়েছেন। অন্যদিকে নিরাপত্তা সূত্র জানিয়েছে সশস্ত্র ব্যক্তিরা কমপ্লেক্সটিতে ঢুকে পড়ার চেষ্টা করছিল। ঘটনার পর চাদ সরকার জানিয়েছে, এই হামলায় ১৯ জন নিহত হয়েছে, যার মধ্যে ১৮ জন ২৪-শক্তিশালী কমান্ডো ইউনিটের সদস্য, যারা আক্রমণ করেছিল। চাদ সরকারের মুখপাত্র এবং পররাষ্ট্রমন্ত্রী আবদেরামান কৌলামুল্লাহ জানিয়েছেন, হামলাকারীদের মধ্যে ১৮ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন এবং আমাদের একজন

নিরাপত্তা কর্মী নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতের মধ্যে একজনের অবস্থা গুরুতর। প্রেমিকার সঙ্গে ঝগড়া করে ফ্লাইটের দরজা খুলে ঝাঁপ দেয়ার চেষ্টা গুলি চালানোর কয়েক ঘণ্টা পর তার ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, কোমরের বেল্টে বন্দুকসহ সৈন্যদল পরিবেষ্টিত কৌলামাল্লাহ বলেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, অস্থিতিশীলতার প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছে। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, আক্রমণকারীরা বোকো হারাম জিহাদি গোষ্ঠীর সদস্য, কিন্তু কৌলামাল্লাহ পরে বলেন যে তারা ’সম্ভবত সন্ত্রাসী নয়’, তারা মাতাল ছিল। তিনি বলেছেন, বন্দুকধারীরা প্রেসিডেন্টশিয়াল ভবনে প্রবেশের আগে চারজন রক্ষীর ওপর আক্রমণ করে, যেখানে তাদের সহজেই পরাজিত করা হয়। তিনি আরো বলেন, বেঁচে থাকা আক্রমণকারীরা পুরাপুরি মাদকাসক্ত ছিল। বেশ কয়েকটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বুধবার

স্থানীয় সময় রাত ৭টা ৪৫ মিনিটে একটি সশস্ত্র কমান্ডো ইউনিট প্রেসিডেন্সির ভেতরে গুলি চালায়, তারপর প্রেসিডেন্টের রক্ষীরা তাদের ধরে ফেলে। গোলাগুলির কয়েক ঘণ্টা আগে চাদের প্রেসিডেন্ট মাহমাত ইদ্রিস ডেবি ইটনো চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দেখা করেন। ডেবি তার বাবার মৃত্যুর পর ক্ষমতা গ্রহণ করেন, যিনি তিন দশক ধরে কঠোর হাতে দেশ শাসন করেছিলেন। মরুভূমির এই দেশটি তেল উৎপাদনকারী দেশ হলেও জাতিসঙ্ঘের মানব উন্নয়ন সূচকে নিচ থেকে চতুর্থ স্থানে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী