চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য হাল নাগাদের সময় বেধে দিল মন্ত্রণালয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ September, ২০২৪

চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য হাল নাগাদের সময় বেধে দিল মন্ত্রণালয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ September, ২০২৪ |
জনপ্রশাসন মন্ত্রণালয়ের গর্ভর্মেন্টস এমপ্লয়ী ম্যানেজমেন্ট সিস্টেম (জিইএমএস) এর আওতায় সহকারী সচিব থেকে সচিব সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তাদের চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য হালনাগাদ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জিইএমএস এর আওতায় সহকারী সচিব থেকে সচিব/সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তাদের চাকরি-সংক্রান্ত তথ্যাদি সংরক্ষণ করা হচ্ছে। চাকরি-সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ না থাকায় পদোন্নতি এবং পদায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি হচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বর সব কর্মকর্তার সম্প্রতি তোলা ছবি (সর্বোচ্চ ছয় মাসের মধ্যে তোলা ছবি), পদায়ন, পদোন্নতি, শিক্ষা-সংশ্লিষ্ট তথ্যাদিসহ চাকরি-সংক্রান্ত সব তথ্যাদি হালনাগাদ করতে হবে উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়,

এসব তথ্যাদি কর্মকর্তার পদোন্নতি এবং পদায়নের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় নির্ধারিত তারিখের মধ্যে হালনাগাদ কার্যক্রম কর্মকর্তাদেরকে নিজ নিজ পক্ষ হতে সম্পন্ন নিশ্চিত করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুজন কারাগারে, একজন শিশু উন্নয়ন কেন্দ্রে ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা রায় লেখায় এআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন