চাঁদাবাজদের ধরতে র‌্যাবের বিশেষ কৌশল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুন, ২০২৫

চাঁদাবাজদের ধরতে র‌্যাবের বিশেষ কৌশল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ |
চাঁদাবাজদের ধরতে বিশেষ কৌশল নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। তিনি বলেছেন, চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে বছরব্যাপী অভিযোগ তো আছেই, এর পাশাপাশি আসন্ন ঈদের আগে তাদের ধরতে বিশেষ কৌশল নেওয়া হয়েছে। তবে এখনই সেই কৌশল আমরা জানাচ্ছি না। রোববার বেলা ১১টায় রাজশাহীর সবচেয়ে বড় পশুর হাট সিটিহাটে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটে বড় বড় কুরবানির পশুর হাট আছে। তাই এসব এলাকায় র‌্যাবের বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে। বিশেষ করে মহাসড়কে যেন কোনোরকম চাঁদাবাজি না হয় তার জন্য র‌্যাবের চেকপোস্ট বসানো হয়েছে। গভীর রাতে র‌্যাবের

তৎপরতা আরও বাড়ানো হয়েছে। র‌্যাব অধিনায়ক বলেন, কোনো ধরনের চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, পশুর হাটে পশু তোলা নিয়ে জোর-জুলুম যেন না করা হয়, তার জন্য বড় বড় হাটগুলোতে র‌্যাবের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের পাশেই স্থাপন করা হয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। এখান থেকে হাটে আসা ক্রেতা-বিক্রেতারা গরমে অসুস্থ বোধ করলে সহজেই চিকিৎসা নিতে পারবেন। জটিল পরিস্থিতি তৈরি হলে র‌্যাবের অ্যাম্বুলেন্সে তাদের হাসপাতালে নেওয়া হবে। তিনি জানান, জাল টাকা শনাক্তকরণের জন্য হাটে মেশিন রাখা হয়েছে। র‌্যাবের গোয়েন্দা নজরদারিও চলছে। ঈদপরবর্তী সময় পর্যন্ত এ ব্যবস্থা অব্যাহত থাকবে। ঈদের আগে হাটে আসা ক্রেতা বিক্রেতাসহ সবাই নির্বিঘ্নে পশু কেনাবেচা করতে পারবেন বলে তারা আশা করছেন। উল্লেখ্য,

এক সপ্তাহের বৈরী আবহাওয়ার পর রোববার থেকে জমে উঠেছে রাজশাহীর সিটিহাট। এখন থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিনই কোরবানির পশু কেনাবেচা হবে এখানে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া