চব্বিশে ফিলিস্তিনি বেদুইন সম্প্রদায়ের ওপর ২৯৭৭ হামলা ইসরাইলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫

চব্বিশে ফিলিস্তিনি বেদুইন সম্প্রদায়ের ওপর ২৯৭৭ হামলা ইসরাইলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫ |
ইসরাইলি সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা ২০২৪ সালে পশ্চিম তীরে ফিলিস্তিনি বেদুইন সম্প্রদায়ের ওপর ২৯৭৭টি হামলা চালিয়েছে। মানবাধিকার নিয়ে কাজ করা স্থানীয় একটি গ্রুপ এ তথ্য জানিয়েছে। মানবাধিকার গ্রুপের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। বেদুইনদের প্রতিরক্ষার জন্য গঠিত সংগঠন আল-বাইদারের বরাত দিয়ে বুধবার এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি কর্তৃপক্ষ ২০২৪ সালে ৩৪০টি পরিবার নিয়ে গঠিত ৬৭টি বেদুইন সম্প্রদায়কে বাস্তুচ্যুত করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বসতি স্থাপনের সুবিধার জন্য জনবসতি দূর করতে ইসরাইলি কর্তৃপক্ষ গণ বাস্তুচ্যুতি প্রক্রিয়ার মাধ্যমে ফিলিস্তিনিদের তাদের এলাকা থেকে জোরপূর্বক বহিষ্কার করেছে। মানবাধিকার সংস্থাটি বেদুইন সম্প্রদায়ের ওপর আক্রমণকে ‘প্রকৃত হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করে আরও বলেছে, এই হামলাগুলো

একটি সংগঠিত নীতি প্রতিফলিত করে যার লক্ষ্য ফিলিস্তিনি ভূমি থেকে তাদের আদিবাসীদের খালি করা এবং ইসরাইলি বসতি স্থাপনকারীদের মাধ্যমে প্রতিস্থাপিত করা। গত কয়েক বছর ধরে ইসরাইলি সামরিক বাহিনী অধিকৃত পশ্চিম তীরে নিয়মিত অভিযান চালিয়েছে যা ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়েছে। গত বছরের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালতে ফিলিস্তিনি ভূমিতে ইসরাইলের কয়েক দশকের দখলদারিত্বেকে ‘অবৈধ’ বলে ঘোষণা করা হয় এবং অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বিদ্যমান সব বসতি সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”