ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা
এআই যুগে বাংলাদেশে শিল্পের রূপান্তর ও শ্রমের ভবিষ্যৎ
মরুর বুকে বিন সালমানের উচ্চাভিলাষী মহাপরিকল্পনা কি ভেস্তে যেতে বসেছে?
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি কতো, আর ঋণ পরিশোধের দায়ভার কার?
ইউনূসের ‘মার্কিন চুক্তি’ বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুতের ভবিষ্যতের পথে
গুলিতে নিহত টিটন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী, সাজা মাফ করে মুক্তি দেন আসিফ নজরুল
‘ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী’
চট্টগ্রামে করোনায় প্রথম মৃত্যু, আক্রান্ত সর্বোচ্চ
চট্টগ্রামে চলতি বছরে প্রথম করোনায় মৃত্যু হয়েছে একজনের। মৃতের নাম শফিউল ইসলাম (৭৫)। এ ছাড়া চট্টগ্রামে আরো ১০ জন করোনা আক্রান্ত হয়েছে। গত ১৩ দিন আগে চট্টগ্রামে প্রথমবার করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর আজ সোমবার (১৬ জুন) এই আক্রান্ত সংখ্যা এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, করোনায় মৃত্যু হওয়া শফিউল ইসলামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই জোরারগঞ্জ এলাকায়। তিনি পোস্ট অপারেটিভ জটিলতা এবং কিডনি ফেইলিউর নিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি হন এবং একাধিকবার ডায়ালাইসিস গ্রহণ করে। পরবর্তীতে তার কভিড-১৯ ও ডায়াগনোসিস করা হয়। কিন্তু তিনি স্বেচ্ছায় হাসপাতাল থেকে চলে যায়।
এদিকে বিকেলে চট্টগ্রাম সিভিল সার্জন
কার্যালয়ের করোনার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ও ল্যাব মিলে মোট ১২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরে ৭ জন এবং জেলায় ৩ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর মধ্যে নগরে ২২ জন ও জেলায় ৬ জন। আগের দিন গত রবিবার চট্টগ্রামে ৯ জনের করোনা শনাক্ত হয়।