ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড
এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা
ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য!
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ
চট্টগ্রামেও দায়িত্ব গ্রহণ করল বিজিএমইএর নতুন পর্ষদ
বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্বাচিত পর্ষদ সোমবার দায়িত্ব গ্রহণ করেছে। ঢাকার মতো মঙ্গলবার নগরীর খুলশী এলাকায় অবস্থিত বিজিএমইএর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে চট্টগ্রাম অঞ্চলের পোশাক শিল্প মালিকদের নিয়ে অনুরূপ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রথম অংশে সভাপতিত্ব করেন বিজিএমইএর সহায়ক কমিটির সদস্য এমডি এম মহিউদ্দিন চৌধুরী এবং দ্বিতীয় অংশে সভাপতিত্ব করেন বিজিএমইএর নবনির্বাচিত প্রথম সহ-সভাপতি সেলিম রহমান।
এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান ও প্রথম সহসভাপতি সেলিম রহমানের নেতৃত্বে নবনির্বাচিত অফিস বেয়ারারগণ ২০২৫-২০২৭ মেয়াদের জন্য দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা আগামীতে তৈরি পোশাক শিল্পের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এতে বিজিএমইএর শীর্ষ স্থানীয় নেতারা ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ
সদস্য উপস্থিত ছিলেন। সভা শেষে সম্মিলিত পরিষদ, চট্টগ্রামের নেতা, বিকেএমইএ, সিবিইউএফটি, ওয়াশিং শিল্প অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংস্থা ও সংগঠন বিজিএমইএর নতুন পরিচালনা পর্ষদকে ফুলেল শুভেচ্ছা জানায়। চট্টগ্রাম অঞ্চল থেকে পরিচালনা পর্ষদের পরিচালকরা হলেন- এমডি এম মহিউদ্দিন চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তানভীর, সাকিফ আহমেদ সালাম, মো. সাইফ উল্যাহ, এনামুল আজিজ চৌধুরী, এসএম আবু তৈয়ব ও রাকিবুল আলম চৌধুরী।