ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩
হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ
তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা
স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি
নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব
বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের
চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
গোপালগঞ্জে কারফিউ বাড়ল রোববার সকাল ৬টা পর্যন্ত
গোপালগঞ্জে চলমান কারফিউয়ের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। জেলায় আজ শনিবার রাত ৮টা থেকে আগামীকাল রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
আজ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে কারফিউয়ের সময়সীমা বাড়ান হয়।
আদেশে বলা হয়, আজ রাত ৮টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত জেলায় ১৪৪ ধারা জারি করা হলো। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ও পাবলিক পরিক্ষাসমূহ এর আওতামুক্ত থাকবে।
এর আগে গতকাল শুক্রবার এক আদেশে বলা হয়, গত ১৬ জুলাই (বুধবার) গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত জেলায় কারফিউ বলবৎ রাখার নির্দেশ দেওয়া হয়।
গত ১৬
জুলাই (বুধবার) গোপালগঞ্জ সদরে পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপির সমাবেশ ঘিরে দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে পাঁচজন নিহত এবং অন্তত ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এমন পরিস্থিতিতে ওই দিন রাত ৮টা থেকে গোপালগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরে গতকাল অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জে চলমান কারফিউ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। গতকাল শুক্রবার জেলা প্রশাসকের
পক্ষ থেকে কারফিউয়ের সময় বাড়ানো হয়। আজ শনিবার এক আদেশে আবারও কারফিউ এর সময় বৃদ্ধি করা।