গৃহবন্দি চঞ্চল চৌধুরী: রাজনৈতিক হয়রানীর শিকার শিল্পীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ January, ২০২৫

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

গৃহবন্দি চঞ্চল চৌধুরী: রাজনৈতিক হয়রানীর শিকার শিল্পীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ January, ২০২৫ |
ঢাকা থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে বিমানে ওঠার কয়েক মুহূর্ত পর আটক হন দুই বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। বর্তমানে তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট এবং শিল্পী সমাজের উপর নতুন চাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নিউ ইয়র্কের উড়ান থেমে গেল ঢাকা বিমানবন্দরে দিন সতেরো আগে চঞ্চল চৌধুরী একটি কাজের সূত্রে ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন। তার যাত্রাপথ ছিল দুবাই হয়ে। বিমানের আসনে বসার পরপরই কয়েকজন বিএনপি নেতা এবং সেনা সদস্য বিমানটিতে প্রবেশ করেন। তাঁরা সোজা চঞ্চলের দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করেন, “আপনিও কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালাচ্ছেন?” অভিনেতা

এ ঘটনায় স্পষ্টতই হতভম্ব হন এবং জানান, তাঁর যাত্রার কারণ কর্মসূত্রে। কিন্তু এসব যুক্তি উপেক্ষা করে তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর থেকেই তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। নতুন বাংলাদেশের রাজনৈতিক চিত্র শেখ হাসিনা সরকার ক্ষমতা হারানোর পর বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে নেমে এসেছে এক অস্থির পরিস্থিতি। অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে সংখ্যালঘু নির্যাতন, ভারত বিদ্বেষ, এবং মুক্তমনা সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ওপর চাপা নির্যাতনের অভিযোগ উঠছে। চঞ্চল চৌধুরী শুধু অভিনয়ের জন্যই নয়, বরং তাঁর ভারতের সঙ্গে ঘনিষ্ঠ কাজের সম্পর্ক এবং সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’-এ মৃণাল সেনের চরিত্রে অভিনয়ের জন্যও এক বিশেষ নজরদারিতে ছিলেন বলে মনে করা হচ্ছে। এই ধরনের কর্মকাণ্ডকে মৌলবাদী

শক্তি "দেশদ্রোহীতা" হিসেবে চিহ্নিত করছে। খেলা ও বিনোদন: একই চাপে নতজানু শুধু সাংস্কৃতিক জগতই নয়, রাজনীতির শিকার হচ্ছে দেশের ক্রীড়াঙ্গনও। আওয়ামী লীগের সাথে যুক্ত থাকার কারণে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা শাকিব আল হাসানের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ক্রিকেটার মাশরাফি মুর্তজার বিরুদ্ধেও মামলা ঠুকে দেওয়া হয়েছে। একইভাবে চঞ্চল চৌধুরী বা জয়া আহসানের মতো অভিনেতারা, যারা নিয়মিত ভারতীয় সিনেমায় কাজ করছেন, তাঁদের বিরুদ্ধে চাপ বাড়ছে। জয়া সম্প্রতি কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয় করেছেন। এইসব কাজগুলোকে নতুন শাসনামলে "দেশদ্রোহিতা" হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। সাংস্কৃতিক ভবিষ্যতের সংকট চঞ্চল চৌধুরীর গৃহবন্দিত্ব শুধুমাত্র একটি ব্যক্তিগত ঘটনা নয়; এটি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য একটি গভীর সংকট। একটি জাতির শিল্প ও সংস্কৃতি যখন

দমন-পীড়নের মুখে পড়ে, তখন সেটি সমগ্র জাতির মুক্ত চিন্তা ও সৃজনশীলতাকে নষ্ট করে দেয়। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে আরও অনেক শিল্পী, বিশেষ করে জয়া আহসানের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত মুখ, একই ধরনের পরিস্থিতির শিকার হতে পারেন। চঞ্চল চৌধুরীর গৃহবন্দি অবস্থা বাংলাদেশের রাজনৈতিক সংকট এবং সাংস্কৃতিক জগতের ওপর ক্রমবর্ধমান চাপের উদাহরণ। এ ঘটনা শুধুমাত্র চঞ্চল বা অন্যান্য শিল্পীদের ব্যক্তিগত স্বাধীনতাকে খর্ব করছে না, এটি পুরো দেশের সৃজনশীলতাকে একটি দমবন্ধ পরিবেশে ঠেলে দিচ্ছে। বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি রক্ষায় প্রয়োজন মুক্ত পরিবেশ এবং রাজনৈতিক সংকীর্ণতার অবসান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান