গুলিতে পা হারানো ইমরানের চিকিৎসা অর্থাভাবে বন্ধ – ইউ এস বাংলা নিউজ




গুলিতে পা হারানো ইমরানের চিকিৎসা অর্থাভাবে বন্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ |
ঢাকায় কোটা আন্দোলনের সময় গুলিতে এক পা হারান রাজশাহীর পুঠিয়া উপজেলার ইমরান আলি। ডান পা হারিয়ে তিনি বর্তমানে নিজবাড়িতে অর্থাভাবে চিকিৎসা বন্ধ রেখেছেন। উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের সোহরাব আলীর ছেলে ইমরান আলি। ইমরান বলেন, আমি ঢাকায় টপওয়ান নামের একটি কোম্পানিতে চাকরি করতাম। প্রতিদিনের মতো কাজ শেষে ১৯ জুলাই সন্ধ্যা ৭টার সময় মিরপুর-১১ হতে গাড়ি না পেয়ে হেঁটে বাসায় ফেরার সময় হঠাৎ মনে হলো আমার পায়ে কেউ যেন ইটের টুকরা দিয়ে আঘাত করল। কিছুক্ষণ পর দেখি পা রক্তে ভিজে গেছে। পরে বুঝতে পারলাম আমার পায়ে গুলি লেগেছে। তিনি বলেন, আমার সামনে আরও কয়েকজন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেছি। আমি ১৯

জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ঘটনার শিকার হই। মিরপুর-১০ নম্বরে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা আমাকে আন্দোলনকারীদের মধ্য থেকে কয়েকজন মিরপুরের অশোক হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পঙ্গুতে ৩০ দিন চিকিৎসা চলে। অবশেষে আমার পা কেটে ফেলতে হয়েছে। গত ২০ দিন আগে ইমরানকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তার বাবা সোহরাব আলি বলেন, সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল ইমরান। এমন পরিস্থিতিতে আর সংসার চলছে না। তারপর অর্থাভাবে তার চিকিৎসাও বন্ধ করে রাখতে হয়েছে। এতদিন ধার-দেনা করে ছেলের চিকিৎসা চালানো হয়েছে। তিনি বলেন, আমার দুই মেয়ে ও একটি মাত্র ছেলে হলো ইমরান।

আমার বাড়ির ভিটা ছাড়া কোনো সম্পদ নেই। মোল্লাপাড়া বাজারে আমার ছোট একটি পানের দোকান রয়েছে। ছেলের চাকরি আর আমার পানের দোকান দিয়ে কোনোমতে সংসার চলত। এখন আমরা নিঃস্ব হয়ে পড়েছি। তারপর ইমরানের এক ছেলে এক মেয়ে রয়েছে। এখন আমাদের বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। আমাকে এ পর্যন্ত সরকারি কিংবা ব্যক্তি উদ্যোগে কেউ কোনোরকম সাহায্যে সহযোগিতা করেননি। তবে জামায়াতের পক্ষ হতে ১০ হাজার টাকা অনুদান দিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর হোসেন নির্ঝর বলেন, একটি মানবিক সাহায্যের আবেদন পেয়েছি। আমি ডিসি অফিসে পাঠিয়েছি। সরকার বর্তমানে শহিদের তালিকা করছে। পরবর্তীতে আহতদের তালিকা করার সময় বিষয়টি দেখা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে? যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ হত্যা ও ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে ৪ বছর ধরে একক ও দলবদ্ধ ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা: বিএনপি নেতা গ্রেপ্তার দেশে হামে শিশু মৃত্যু হাজার ছুঁইছুঁই, প্রতিদিনের খুন-ধর্ষণে নেই ভ্রূক্ষেপ, নেপালের বন্যায় শোক ইউনূসের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন বার্তা নেপালের ভয়াবহ বন্যায় শেখ হাসিনার শোক, সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর উচ্চমূল্যে পিটার হাসের কোম্পানির সাথে ইউনূসের চুক্তি সত্ত্বেও এলএনজি সরবরাহে ব্যর্থতা, জ্বালানি সংকটের মূল কারণ পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয় রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন