গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর মানববন্ধন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ September, ২০২৪

গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর মানববন্ধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ September, ২০২৪ |
গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশনে সব লোকাল ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন আটকে রাখা হয়। রোববার সকাল সাড়ে ১০টায় রাজেন্দ্রপুরের এলাকাবাসী লোকাল ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে মানববন্ধন করেন। এ সময় জামালপুর কমিউটার ট্রেন স্টেশনে প্রবেশ করার মুহূর্তেই তারা আটকে দেয় এবং যাত্রাবিরতির দাবি জানান। স্থানীয়রা জানান, রাজেন্দ্রপুর রেলস্টেশন খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন ধরে কমিউটার ট্রেনের যাত্রাবিরতির জন্য দাবি জানিয়ে আসছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি। রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনমাস্টার আমিনুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে এলাকাবাসী বিভিন্ন ধরনের সব লোকাল কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে এলাকায় মাইকিং

করেছেন। ব্যানার ও পোস্টার ছাপিয়ে রোববার মানববন্ধনের কথা জানিয়ে আসছিল। সে মোতাবেক রোববার সকাল সাড়ে ১০টার দিকে তারা মানববন্ধন শুরু করেন। জামালপুর কমিউটার ট্রেনটি ঢাকা অভিমুখে যাওয়ার জন্য স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গেই ইঞ্জিনের সামনে অবরোধ করে লাল ব্যানার টাঙিয়ে রাখে। এ সময় তারা দাবি জানান, যতক্ষণ না পর্যন্ত স্টেশনে যাত্রাবিরতির ঘোষণা দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত ট্রেন চালানো যাবে না। প্রায় দেড় ঘণ্টা ধরে ট্রেন আটকে থাকায় দুর্ভোগে পড়েন ট্রেনে থাকা যাত্রীরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্থানীয় জনপ্রতিনিধিরাও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চালানো ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোক পালনের অধিকারও নাগরিক অধিকার, কোনোভাবেই বাধা দিতে পারে না রাষ্ট্র শামা ওবায়েদ: ভারতের চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয় চাঁদপুরের জেলেদের জন্য বরাদ্দ ৫ টন চাল কুমিল্লায় বেচে দিলেন ইউপি সচিব! জৈনপুরী দরবারকে ‘যৌনপুরী’ বলায় তোপের মুখে মাফ চাইলেন রাশেদ হাসনাত আবদুল্লাহ: তারেক রহমান সরকার চালাচ্ছেন না, সরকার হাইজ্যাক হয়ে গেছে ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি কেনার খরচ দেন জামায়াত আমিরের উপদেষ্টা’ আয়ের সাথে ব্যয়ের হিসেব মিলছে না, সংসার খরচের ফর্দে পড়ল কাঁচি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ভিসি ও ছাত্রদল নেতাদের ভবনের ভেতরে রেখে তালা দিলো চুয়েট শিক্ষার্থীরা স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় কুপিয়ে হিন্দু যুবককে হত্যা ‘শর্ত মানব না’ বলে চোটপাট: দু’দিন না যেতেই জ্বালানি খাতের জন্য বিশ্বব্যাংক-আইএমএফের কাছে হাত পাতল বাংলাদেশ জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে বিএনপি-জামায়াত ও এনসিপির হামলা ভোলার ইআবা নেতার সাথে বেগানা নারীর গোপন ভিডিও ভাইরাল আওয়ামী লীগের সাথে ‘যোগাযোগ’ আছে অভিযোগে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার সারাদেশে দুই দিন এলপিজি বিক্রয় বন্ধের ঘোষণা এ কেমন শিক্ষাব্যবস্থা? ঘটনাস্থল- রামগতির মাদ্রাসায়ে বাবুত তাকওয়া বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? চিঠির আবেগ থেকে ডিজিটাল বার্তা: আজ বিশ্ব ডাক দিবস ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র