গাজীপুরে ছাঁটাই করা ১৭ শ্রমিকের পুনর্বহাল দাবিতে বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫

গাজীপুরে ছাঁটাই করা ১৭ শ্রমিকের পুনর্বহাল দাবিতে বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ |
গাজীপুরের কালিয়াকৈরে সাউদার্ন নিটওয়্যার লিমিটেড কারখানায় শ্রমিকদের বিক্ষোভ। আজ সকাল ৯টার দিকে উপজেলার বড়ইছুটি এলাকায় গাজীপুরের কালিয়াকৈরে সাউদার্ন নিটওয়্যার লিমিটেড কারখানায় শ্রমিকদের বিক্ষোভ। গাজীপুরের কালিয়াকৈরে ছাঁটাই করা ১৭ শ্রমিককে পুনর্বহাল এবং কারখানার দুই কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার সকাল আটটার দিকে উপজেলার বড়ইছুটি এলাকায় সাউদার্ন নিটওয়্যার লিমিটেড নামের কারখানায় এ বিক্ষোভ শুরু হয়। পুলিশ ও কারখানার কয়েকজন শ্রমিকের সূত্রে জানা গেছে, সাউদার্ন নিটওয়্যার লিমিটেড কারখানায় বিভিন্ন সময়ে শ্রমিকদের দাবি আদায়ের বিক্ষোভসহ নানা কর্মসূচি পালিত হয়। এসব আন্দোলনে যেসব শ্রমিক নেতৃত্ব দিয়েছেন, সম্প্রতি তাঁদের একটি তালিকা তৈরি করে কারখানা কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার ছুটির পর কারখানাটির প্রধান ফটকে

১৭ শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ টানিয়ে দেওয়া হয়। পরের দিন শুক্রবার কারখানা বন্ধ ছিল। আজ শনিবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে ১৭ শ্রমিকের ছাঁটাইয়ের বিষয়টি জানতে পারেন। পরে সকাল আটটার দিকে তাঁরা কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকেরা ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল এবং কারখানার মহাব্যবস্থাপক (জিএম) নূরুল ইসলাম ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মিজানুর রহমানের পদত্যাগের দাবি তোলেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা—পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক শ্রমিক বলেন, ১৭ শ্রমিককে অবৈধভাবে ছাঁটাই শ্রম আইনের পরিপন্থী। কারখানাটির শ্রমিকদের দাবি আদায়ে তাঁরা বিভিন্ন সময়ে

বিক্ষোভ করলেও কোনো ধরনের ক্ষতি করেননি। ন্যায্য দাবি আদায়ে বিক্ষোভ ও শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়েছে। তারপর ও কারখানা কর্তৃপক্ষ ১৭ জনকে ছাঁটাই করেছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার একেএম জহিরুল ইসলাম জানান, শনিবার সকাল ১১টার দিকে কর্তৃপক্ষ শ্রমিকদের শনিবারের জন্য কারখানায় সাধারণ ছুটি ঘোষণা ও শ্রমিকদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিলে তারা আন্দোলন ত্যাগ করে চলে যায়। রোববার সকালে যথারীতি কারখানা খুলে দেয়ার হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!