গাজা নিয়ে হামাসের হুঁশিয়ারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫

গাজা নিয়ে হামাসের হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার গাজা কিনে নেওয়ার হুমকি দিয়ে বক্তব্য দেওয়ায় পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। সংগঠনটির নেতারা বলেন, ট্রাম্প এ ধরনের উদ্যোগ নিলে আবারও বিপর্যয় নেমে আসবে। গাজা কারও সম্পত্তি নয় যে, এটা কেনাবেচা যাবে। ট্রাম্পের বক্তব্য ছিল, তিনি গাজা ‘কিনে নিতে ও এর মালিকানা পাওয়ার অঙ্গীকার’ করেছেন। এ বক্তব্যের পর হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জাত আল-রিশেক বিবৃতিতে জানান, ট্রাম্পের পরিকল্পনা অবাস্তব। আবাসন ব্যবসায়ীর দৃষ্টিভঙ্গি নিয়ে ফিলিস্তিনি সমস্যা সমাধান সম্ভব নয়। গত রোববার ট্রাম্প সাংবাদিকদের বলেন, গাজাকে একটি ‘বড় আকারের আবাসন প্রকল্প’ হিসেবে বিবেচনা করতে হবে। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর উচিত নতুন করে এ অঞ্চলের উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া।

পাকা আবাসন ব্যবসায়ীর মতো মন্তব্য করে ট্রাম্প বলেন, ‘আমরা গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানাব।’ ট্রাম্পের এ বক্তব্যের নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। রাশিয়া বলেছে, গাজা নিয়ে ট্রাম্প কী পদক্ষেপ নেন, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। আলজাজিরা জানায়, অধিকৃত পশ্চিম তীরে অন্তঃসত্ত্বা নারীসহ তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে। সপ্তাহব্যাপী হামলায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। হেবরনের দক্ষিণে খালেত আথাবায় নতুন করে ৪০ জন বাস্তুচ্যুত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী-শিশু। ইসরায়েল মাসাফের ইয়াত্তা এলাকার স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে। এদিকে ধ্বংসস্তূপ সরিয়ে গাজাকে আবারও বাস উপযোগী করতে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মেদ মুস্তফা জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি, আরব ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ৮ কোটি ডলারের

একটি চুক্তি সই করেছেন। রামাল্লায় চুক্তিটি সই হয়। পশ্চিম তীরের পাঠাগারে অভিযান সিএনএন জানায়, অধিকৃত পূর্ব জেরুজালেমে পাঠাগারে অভিযান চালিয়ে বই জব্দ ও মালিক ইয়াদ মুনাসহ দু’জনকে আটক করেছে ইসরায়েলের পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়: হ্যারি কেইন সাদিক কায়েমের তীব্র সমালোচনা রাশেদ খাঁনের বিশ্বকাপ জিতবে কারা, জানালো সুপারকম্পিউটার অপ্টা মেটলাইফ স্টেডিয়ামেই আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন মেসি সেমিতে গোল না করেও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা! আবার বিয়ে করছেন পরীমনি! নতুন ভোটার হওয়ার সময়সীমা নির্ধারণ করলো ইসি পবিত্র আখেরি চাহার সোম্বা আগামী ১২ আগস্ট এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ