গাজার স্কুলে ইসরায়েলি বোমা হামলা, নিহত ২০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ December, ২০২৪

গাজার স্কুলে ইসরায়েলি বোমা হামলা, নিহত ২০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ December, ২০২৪ |
ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আহমেদ বিন আবদুল আজিজ বিদ্যালয়ে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। খবর আল-জাজিরার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) খান ইউনিসের পশ্চিমে নাসের মেডিকেল কমপ্লেক্সের পাশে অবস্থিত আহমেদ বিন আবদুল আজিজ বিদ্যালয়টি পরিচালনা করে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর বেইত হানুনে ইসরায়েলের আরেকটি বোমা হামলায় খলিল ওয়িদা বিদ্যালয়ে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আল-জাজিরার ক্যামেরাপারসন এবং পাঁচজন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় গত ২৪ ঘণ্টায় ৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, গাজায় ১৪ মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলি হামলায় ৪৪ হাজার ৯৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আহত হয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৫৯ জন। এদিকে অধিকৃত গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে এক কোটি ১০ লাখ ডলারের পরিকল্পনা রূপায়ণ করবে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় নতুন ফ্রন্টের মোকাবিলায় এই প্রকল্প অনুমোদন করেছে সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান