গাজায় শান্তি চুক্তির ঘোষণা, বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫

গাজায় শান্তি চুক্তির ঘোষণা, বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ |
গাজায় শান্তি চুক্তির ঘোষণা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং গাজায় গণহত্যা বন্ধ করার জন্য একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) পাক প্রধানমন্ত্রী এক্সে (সাবেক টুইটার)-এ লিখেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি সংক্রান্ত আলোচনায় যে নেতৃত্ব দেখিয়েছেন তা বিশ্ব শান্তির প্রতি দৃঢ় প্রতিশ্রুতির পরিচায়ক। তিনি কাতার, মিসর ও তুরকির নেতাদের দীর্ঘমেয়াদী ও সুবিবেচিত প্রচেষ্টাকেও স্বীকৃতি দিয়েছেন। পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনি জনগণ যেসব চরম কষ্ট ভোগ করেছে তার প্রতি শ্রদ্ধা জানাই। এমন কষ্ট যেন পুনরায় কখনো না ঘটে।’ তিনি মসজিদ আল-আকসায় সাম্প্রতিক উত্তেজনার বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এ ধরনের ঘটনাকে নিন্দা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বকে

দায়ী পক্ষ—অধিকৃতিদার ও অবৈধ বসতি স্থাপনকারীদের—জবাবদিহি করতে হবে এবং যেকোনো পদক্ষেপ প্রতিরোধ করতে হবে যা শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা ব্যাহত করতে পারে।’ তিনি আরও জানিয়েছেন, পাকিস্তান সহযোগী দেশ, মিত্র রাষ্ট্র এবং বন্ধু দেশগুলোর নেতৃত্বের সঙ্গে কাজ করে ফিলিস্তিনি জনগণের জন্য শান্তি, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার প্রচেষ্টা চালিয়ে যাবে, যা তাদের আকাঙ্ক্ষা এবং জাতিসংঘের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার গাজা পরিকল্পনার প্রথম ধাপের চুক্তি স্বাগত জানিয়েছেন। এ ধাপে রয়েছে তৎক্ষণাৎ যুদ্ধবিরতি, বন্দিমুক্তি এবং গাজায় মানবিক সহায়তা অবাধ প্রবেশ। উপপ্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প, কাতার, মিসর ও তুরস্কের নেতৃত্বকে প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন চুক্তিটি স্থায়ী যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদী শান্তির দিকে নিয়ে যাবে। তিনি

পুনর্ব্যক্ত করেছেন, পাকিস্তান সব সময় ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের সমর্থন জানাবে, যা ১৯৬৭ সালের সীমারেখা অনুযায়ী হবে এবং আল-কুদস আল-শরিফ হবে তার রাজধানী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি