গাজায় যুদ্ধ শুরু হলে ইসরাইলে হামলার হুঁশিয়ারি হুথিদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ February, ২০২৫

গাজায় যুদ্ধ শুরু হলে ইসরাইলে হামলার হুঁশিয়ারি হুথিদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ February, ২০২৫ |
ইসরাইল যদি গাজায় যুদ্ধ পুনরায় শুরু করে এবং যুদ্ধবিরতির শর্ত মেনে না চলে, তাহলে হামলার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক টেলিভিশন ভাষণে এ হুঁশিয়ারি দেন হুথি নেতা আব্দুল মালিক আল-হুথি। তিনি বলেন, আমাদের হাত অস্ত্রের ট্রিগারে রয়েছে, এবং গাজায় ইসরাইলের আগ্রাসন পুনরায় শুরু হলে আমরা সঙ্গে সঙ্গে প্রতিশোধমূলক হামলা চালাতে প্রস্তুত। গাজায় ইসরাইল-হামাস যুদ্ধ চলাকালীন, হুথিরা ইসরাইলি ও অন্যান্য জাহাজের ওপর হামলা চালিয়ে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ব্যাহত করেছিল। তাদের দাবি, এসব হামলা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে পরিচালিত হয়েছে। এদিকে, গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হামাস ইসরাইলি জিম্মিদের মুক্তি স্থগিত

করার ঘোষণা দিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। ইরান-সমর্থিত প্রতিরোধ জোটের অংশ হিসেবে হুথিরা এর আগেও ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যদিও ইয়েমেন থেকে ইসরাইলের দূরত্ব কয়েকশ কিলোমিটার। গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা