গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন ‘খুব কাছাকাছি’, দাবি ব্লিঙ্কেনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫

গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন ‘খুব কাছাকাছি’, দাবি ব্লিঙ্কেনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫ |
মধ্যস্থতাকারীরা ইসরাইল এবং হামাসের যুদ্ধবিরতি চুক্তি এবং জিম্মি মুক্তি ‘খুব কাছাকাছি’ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। পরবর্তী প্রশাসন পর্যন্ত অপেক্ষা করতে হলেও এই চুক্তি বাস্তবায়ন অনিবার্য বলেছেন তিনি। বুধবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। প্যারিস সফররত ব্লিঙ্কেন বলেন, ‘আমি আশা করি খুব দ্রুত যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাবো।, কিন্তু যদি আমরা তা না করি, তবে প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির জন্য যে পরিকল্পনাটি সামনে রেখেছেন তা আগত প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। প্রশাসন, এবং আমি বিশ্বাস করি যখন আমরা সেই চুক্তিটি নিশ্চিত করতে পারবো। এটি মে মাসে প্রেসিডেন্ট বাইডেন বিশ্বের সামনে

যে পরিকল্পনা রেখেছিলেন তার উপর ভিত্তি করে হবে’। বন্দিদের মুক্তির বিনিময়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও উপত্যকা থেকে দখলদার ইসরাইলি বাহিনীর প্রত্যাহার দাবি করেছে হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার সময় ইসরাইল থেকে ২৫১ জনকে জিম্মি করে আনে হামাস। তাদের মধ্যে ৯৬ জন এখনো গাজায় অবস্থান করছেন। ৩৪ জিম্মি ইতোমধ্যে মারা গেছে বলে দাবি করেছে ইসরাইল প্রথম পর্যায়ে চুক্তির অংশ হিসেবে ৩৪ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস। তবে ইসরাইলের পক্ষ থেকে এখনো যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। সর্বশেষ এই যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। পরিচয় গোপন রাখার শর্তে হামাসের সূত্র দিয়ে এএফপি জানায়, বন্দি বিনিময় চুক্তির প্রথম পর্যায়ে গাজায়

আটক সব নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ বন্দীদের অন্তর্ভুক্ত করা হবে। ওই কর্মকর্তা বলেন, জীবিত থাকুক বা মৃত, ৩৪ বন্দিকে মুক্তি দেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছে হামাস। কিন্তু বন্দীরা যেখানে আছে, সেখানে যোগাযোগ করতে এবং জীবত-মৃতদের শনাক্ত করতে এক সপ্তাহের শান্তিপূর্ণ পরিবেশ প্রয়োজন। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনার জন্য গত এক বছরে অন্তত ১০ বার মধ্যপ্রাচ্য সফর করেছেন ব্লিঙ্কেন। কিন্তু তার মেয়াদ শেষের আগ পর্যন্ত এখনও এই প্রচেষ্টা আলোর মুখ দেখেনি। লেবাননে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি হলেও, পুরো সংকট এখনও কাটেনি। এছাড়া বাশার আল-আসাদের পতনের পর, সিরিয়াজুড়ে নিরলস হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সীমান্ত বাফার জোন ডিঙিয়ে ইসরাইলি সেনারা

১৯৭৪ সালের ৫০ বছরের পুরনো চুক্তি লঙ্ঘন করেছে। চলতি মাসের ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পদে বসবেন মার্কো রুবিও। ট্রাম্পের নতুন প্রশাসন মধ্যপ্রাচ্য পরিস্থিতি কীভাবে সামাল দেবে, তাই এখন দেখার বিষয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী