গাজায় পাল্টা হামলায় ৪ ইসরাইলি সেনা নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪

গাজায় পাল্টা হামলায় ৪ ইসরাইলি সেনা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ |
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে স্থল অভিযানের নামে নিরীহ মানুষকে হত্যা করতে গিয়ে সোমবার পাল্টা হামলায় ইসরাইলি সেনাবাহিনীর ৪ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে গাজা উপত্যকায় তাদের চার সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে। খবর টাইমস অব ইসরাইলের। গত বছরের অক্টোবরে স্থল অভিযান শুরুর পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত ইসরাইলি সেনার মোট সংখ্যা ৩৭৬ জনে দাঁড়িয়েছে। সোমবার উত্তর গাজায় যুদ্ধে নিহত চার ইসরাইলি সেনারা হলেন- কেফির ব্রিগেডের ৯২তম ব্যাটালিয়নের যুদ্ধ চিকিৎসক স্টাফ সার্জেন্ট ওর কাৎজ (২০), কেফির ব্রিগেডের সৈনিক নেভ ইয়ার আসুলিন (২১, কেফির ব্রিগেডের ৯২তম ব্যাটালিয়নের সৈনিক গ্যারি লালরুয়াকিমা জোলাট (২১) এবং কেফির ব্রিগেডের সৈনিক ওফির এলিয়াহু

(২০)। অন্যদিকে গাজা ভূখণ্ডে ইসরাইলি বর্বর হামলা থামছেই না। দখলদার দেশটির হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৩ হাজার ৬০০ ছাড়িয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার গাজাজুড়ে ইসরাইলি হামলায় আরও অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ভূখণ্ডটির দক্ষিণে আল-মাওয়াসি এলাকায় একটি ক্যাফেতে বসে থাকা অবস্থায় লোকদের ওপর ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। সেখানে ১০ জন নিহত হয়েছেন। ইসরাইলের সামরিক বাহিনী এর আগে এই এলাকাটিকে ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা দিয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ হামে রেকর্ডসংখ্যক মৃত্যুতেও সরকারের সাফল্য দেখছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি বাঁশখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, ক্ষোভে ফুঁসছেন সাধারণ জনতা চাটখিলে দলিল লেখকদের ভোটযুদ্ধ: আওয়ামী লীগের ঘরে ৭ পদ, বিএনপির ৩ বিএনপির সদস্য সচিবের অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার শেয়ারবাজারে ঢালাও দরপতন, কমেছে লেনদেন কোনো মামলা ছাড়াই রাতে তুলে নিয়ে গেল ডিবি, ৫ ঘণ্টা পর মিলল ছাত্রলীগ কর্মীর লাশ পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই মসজিদের ভেতরে মেয়েশিশুকে ধর্ষণ, নগ্ন অবস্থায় হাতেনাতে ইমাম আটক সৌদি আরব, আমিরাতে আটক ৯০% ভিক্ষুক, পকেটমার, চোরই পাকিস্তানি নাগরিক শত শত কোটি টাকায় ভাসতে থাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আজ তিনমাস ধরে বেতন বন্ধ আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক