গাজায় ইসরায়েলের অভিযান বন্ধের সময় এসেছে : যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪

গাজায় ইসরায়েলের অভিযান বন্ধের সময় এসেছে : যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪ |
মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতিতে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, এখনই এই অভিযান শেষ করার সময় এসেছে। দ্রুত যুদ্ধ থামানোর নির্দেশনা না মানলে ইসরায়েলকে মানবতাবিরোধী অপরাধের দায়ে পড়তে হতে পারে বলেও তিনি সতর্ক করেন। বুধবার (১৩ নভেম্বর) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন এই সতর্কবার্তা দেন। এর আগের দিন ইসরায়েলের কৌশলগত সম্পর্ক বিষয়ক মন্ত্রী রন দারমারের সঙ্গে আলোচনায় অংশ নেন তিনি। ব্লিঙ্কেন জানান, ইসরায়েল গাজায় তাদের হামলার লক্ষ্য সম্পর্কে জানিয়েছে; তারা হামাসকে দুর্বল করে ৭ অক্টোবরের হামলার জবাব দিতে চায়। কিন্তু ওয়াশিংটনের মতে, এই লক্ষ্য ইতোমধ্যেই পূর্ণ হয়েছে, তাই এখনই যুদ্ধ থামানো উচিত। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসরায়েলের

সহযোগিতা পেলে যুক্তরাষ্ট্র তাদের মধ্যপ্রাচ্য সংকট থেকে বের করে আনার পথও খুঁজে বের করবে। এতে করে ইসরায়েল যেমন এই যুদ্ধে থেকে সরে আসতে পারবে, তেমনি হামাসও আগের অবস্থায় ফিরতে পারবে না। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে ১,২০০ জন নিহত এবং ২৪২ জন জিম্মি হয়। জবাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় ব্যাপক আক্রমণ চালায়, যা এখনও চলছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের একাধিক যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল তার সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এদিকে এখন পর্যন্ত এই যুদ্ধে গাজায় ৪৩ হাজার ৬০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যারা খাদ্য,

পানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে রয়েছেন। যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইসরায়েল গাজায় মানবিক সহায়তার প্রবেশে কোনো বাধা দিচ্ছে না। তবে আটটি আন্তর্জাতিক সাহায্য সংস্থার মতে, গাজায় সহায়তার প্রবেশের সুযোগ বাড়াতে ইসরায়েল কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এতে গাজা উপত্যকায় খাদ্য নিরাপত্তাহীনতা বৃদ্ধি পেয়েছে এবং কিছু এলাকায় দুর্ভিক্ষ আসন্ন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে দেওয়া এই সতর্কবার্তা গাজা যুদ্ধের বিষয়ে নতুন করে ভাবতে উৎসাহিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল ট্রাম্পের হাতে কি এলিয়েনদের গোপন তথ্য? বিশ্বজুড়ে তোলপাড় করা দাবি বিজ্ঞানীর আদালতে বিচারকের সামনে নারী বিচারপ্রার্থীর বিষপান দেশের ১৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১৩ ও ১৪ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল ঢাবি প্রক্টরের পদত্যাগ