গাজায় আবাসিক ভবনে ইসরাইলি হামলা, ৫০ শিশুসহ নিহত ৮৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৪

গাজায় আবাসিক ভবনে ইসরাইলি হামলা, ৫০ শিশুসহ নিহত ৮৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৪ |
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরতা অব্যাহত রয়েছে। গাজার উত্তরাঞ্চলে দুটি বহুতল আবাসিক ভবনে ইসরাইলি হামলায় ৮৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৫০ জনের বেশি শিশু রয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাতে গাজার সরকারি গণমাধ্যম দফতর এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুটি বহুতল আবাসিক ভবনে ১৭০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন। ওই এলাকাটি অবরুদ্ধ করে ইসরাইল বাহিনীর অব্যাহত বোমা হামলার কারণে সেখানে উদ্ধারকর্মীরা যেতে পারছেন না। ওই এলাকায় কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবা কিংবা ত্রাণসহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে উত্তর গাজার ঠিক কোনো জায়গায় এই হামলা চালানো হয়েছে, তা নির্দিষ্ট করে বলেনি গণমাধ্যম দপ্তর। এদিকে উত্তর ইসরাইলে হিজবুল্লাহর পৃথক দুটি রকেট হামলায়

চার বিদেশি কর্মী এবং তিন ইসরাইলিসহ সাতজন নিহতের খবর পাওয়া গেছে। শনিবার (২ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর দুটি পৃথক রকেট হামলায় উত্তর ইসরাইলে সাতজন নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ বলছে, কয়েক মাসের মধ্যে এই ধরনের হামলার ইসরাইলের জন্য মারাত্মক ঘটনা। ইসরাইলি ও থাই কর্মকর্তারা জানিয়েছেন, লেবাননের সীমান্তবর্তী শহর মেটুলার কাছে হিজবুল্লাহর রকেট হামলায় এক ইসরাইলি নাগরিকসহ চারজন নিহত হয়েছেন। উপকূলীয় শহর হাইফার উপকণ্ঠে কিবুতজ আফেকের কাছে অপর রকেট হামলায় দুই ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক