গরিবদের ইলিশ খাওয়াতে বিশেষ উদ্যোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪

গরিবদের ইলিশ খাওয়াতে বিশেষ উদ্যোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪ |
দাম বেশি হওয়ায় এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে রাজশাহীতে আজ বৃহস্পতিবার থেকে ইলিশ মাছ কেটে বিক্রি করা হবে। কেউ চাইলে এক টুকরা ইলিশও কিনতে পারবেন। চড়া দামের কারণে অনেক গরিব মানুষের পক্ষে আস্ত ইলিশ কেনা সম্ভব হচ্ছে না। তাই রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে। বেলা ১১টায় নগরীর সাহেববাজার মাছবাজারে আনুষ্ঠানিকভাবে কাটা ইলিশ বিক্রির উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী। তিনি বলেন, এমনও গরিব মানুষ আছেন, যারা বছরে এক টুকরা ইলিশ খেতে পান না। তাদের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গোৎসব চলছে। এ জন্য তারা এ সময়ে কেটে ইলিশ মাছ

বিক্রি করার জন্য ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছেন। ইলিশ ব্যবসায়ীরাও সম্মত হয়েছেন। সেকেন্দার আলী জানান, কেজি হিসেবে মাছের যে দাম ধরা হবে, কেটে তার অংশ হিসেবে যে দাম পড়বে, ক্রেতার কাছ থেকে তা-ই নেওয়া হবে। বিষয়টি মানুষের কাছে ছড়িয়ে দিতে রাজশাহী পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ ও ব্যবসায়ী সমন্বয় পরিষদের পক্ষ থেকে ফেসবুকে প্রচার চালানো হচ্ছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু