ক্যালিফোর্নিয়া উপকূলে উদ্ধার হওয়া এই মাছ নিয়ে কেন এত জল্পনা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ November, ২০২৪

ক্যালিফোর্নিয়া উপকূলে উদ্ধার হওয়া এই মাছ নিয়ে কেন এত জল্পনা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ November, ২০২৪ |
সমুদ্রের গভীরতম অঞ্চলে বসবাস করে ডুমসডে ফিশ বা ‘কেয়ামতের মাছ’ হিসেবে পরিচিত অরফিশ। এই মাছ দেখলে খারাপ সময় আসে এমন ধারণা রয়েছে মার্কিন জীবনধারায়। এই ধরনের প্রাণী সমুদ্রে দেখা যায় খুব কমই। অনেকে মনে করেন, কোনও বিপর্যয় ঘটার আগে এই মাছের দেখা পাওয়া যায়। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার এনকিনিটাস উপকূলীয় অঞ্চলে এই অরফিশ মাছের দেখা মিলেছে। বলা হচ্ছে, এ নিয়ে গত তিন মাসে তিনবার দুর্লভ এই মাছ মার্কিন উপকূলে ভেসে এসেছে। এর আগে সাধারণত গত এক শতাব্দীতে অর্থাৎ ১০০ বছরের মধ্যে মাত্র ২২ বার এ মাছ দেখেছে যুক্তরাষ্ট্রের মানুষ। যা সামুদ্রিক বিজ্ঞানীদের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে। বিপুল আকৃতির জন্য অনেকে এই মাছকে

অনেকে ‘দানব’ হিসেবে আখ্যা দেয়। সান ডিয়েগোতে অবস্থিত ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ওশানোগ্রাফি বিভাগের স্ক্রিপস ইনস্টিটিউশনের অধ্যাপক অ্যালিসন লাফেরিয়া এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, গত ৬ নভেম্বর অরফিশের ভেসে আসার সর্বশেষ ঘটনাটি ঘটেছে। সেদিন এনকিনিটাস উপকূলের গ্যান্ডভিউ বিচে ৯ ফুট দীর্ঘ ওই মাছটিকে দেখা যায়। অ্যালিসন আরও জানান, মৃত ওই মাছটি উপকূল থেকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসন। পরে এটিকে একটি আঞ্চলিক মৎস্যবিজ্ঞান কেন্দ্রে স্থানান্তর করা হয়। এ ছাড়া স্ক্রিপস ওশানোগ্রাফির সামুদ্রিক কঙ্কাল সংগ্রাহক কেন্দ্রের ব্যবস্থাপক বেন ফ্রেবল বলেছেন, ‘আমরা নমুনা সংগ্রহ করেছি এবং আরও গবেষণা এবং চূড়ান্ত সংরক্ষণের জন্য নমুনাটি হিমায়িত করেছি।’ ডেইলি মেইল অনুসারে, অরফিশ মাছটি ৩০০০ ফুট গভীরতায় থাকে। এই মাছ

ধরা খুব একটা সহজ কাজ নয়। মারা গেলেই কেবল এর মৃতদেহ সমুদ্রের তীরে ভেসে থাকতে দেখা যায়। পৌরাণিক কাহিনীতে আছে ভূমিকম্পের আগে অরফিশকে দেখা যাবে অগভীর পানিতে। বিশেষ করে ফিলিপিনের উপকূলে বিভিন্ন সময় ভূমিকম্পের আগে প্রায় ৬টি অরফিশকে সাগর উপকূলের বিভিন্ন স্থানে দেখা গিয়েছিল। ওই ভূমিকম্পে ফিলিপিনের সুরি গাঁও শহরের ৮ জন মারা যান এবং দুইশো জনের মত আহত হয়েছিলেন। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে তাইওয়ান উপকূলে একটি অরফিশ গভীর জল থেকে ওপরের দিকে উঠে এলে এটি ডুবুরিদের নজরে পড়ে। ওই সময় জাপানের ভূমিকম্পের জন্য এটিকে একটি পূর্বসংকেত হিসেবে চিহ্নিত করেন অনেকে। জাপানি বিশ্বাস অনুযায়ী, এত বড় দুর্যোগ

কোনো সংকেত ছাড়াই চলে আসেনি। তাই দেখা পাওয়া সেই অরফিশকেই টেনে আনেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টুইটারে এ বিষয়ে অনেকে পোস্ট দেন। এসব টুইট থেকে জানা যায়, ২০১১ সালে জাপানে ভূমিকম্পের জেরে যে প্রলয়ংকরী সুনামির সৃষ্টি হয়েছিল, তার আগের বছরটিতে ডজনখানেক অরফিশ সমুদ্রের তীরে ভেসে এসেছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান