ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে মুখ খুললেন মরিয়ম নওয়াজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪

ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে মুখ খুললেন মরিয়ম নওয়াজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪ |
ক্যান্সারে আক্রান্ত হওয়ারকে খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং পিএমএল-এন নেত্রী মরিয়ম নওয়াজ। এর ফলে সমর্থকদের এবং জনসাধারণকে তিনি নিশ্চিত করেছেন, প্রশাসনিক এবং রাজনৈতিক দায়িত্ব পালনে এই সময়ে তার স্বাস্থ্যগত কোনও সমস্যা নেই। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি নিউজ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় আমার ক্যান্সার হয়েছে এমন ভ্লগ এবং গুজব ছড়ানো হচ্ছে, তবে আমি এটা পরিষ্কার করতে চাই যে আমার ক্যান্সার নেই। আমি প্যারাথাইরয়েড সমস্যা নিয়ে কাজ করছি।’ এছাড়া লন্ডনে সাংবাদিক বৈঠকে মরিয়ম বলেন, নওয়াজ শরিফের নেতৃত্বাধীন সরকারের আমলে দেশ সর্বদা সমৃদ্ধি প্রত্যক্ষ করেছে। পিএমএল-এন দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার

ট্র্যাক রেকর্ড করছে। নিজের অসুস্থতা নিয়ে নওয়াজ শরীফ কন্যা বলেন, ‘আমি গত বছর জেনেভা থেকে প্যারাথাইরয়েডের অপারেশন করিয়েছি’। বর্তমান সরকার অধীনে পাকিস্তানে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে বলে দাবি করেছেন মরিয়ম নওয়াজ। তার প্রদেশে মেধার মাধ্যমে প্রশাসনিক নিয়োগ হচ্ছে বলে জানান। মরিয়ম বলেন, ‘লাহোরে ১ হাজার শয্যার হাসপাতাল তৈরি করা হচ্ছে, যা সরকারী ক্ষেত্রের প্রথম অত্যাধুনিক হাসপাতাল হবে। ওষুধ রোগীদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। 'আপনি ছট আপনা ঘর' স্কিমটিও পুরো পাঞ্জাবে চালু করা হয়েছে’। তিনি আরাে বলেন, ‘পাঞ্জাবে মেধাতন্ত্র বিরাজ করছে, এখানে মেধাতন্ত্রের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে’। সাম্প্রতিক মাসগুলোতে ইমরান খানের দলের পক্ষ থেকে তীব্র সরকারবিরােধী বিক্ষোভ কর্মসূচি চলছে পাকিস্তানে। এ নিয়ে

ইন্টারনেট বন্ধ করে দমন পীড়নেরও অভিযোগ রয়েছে ক্ষমতাসীন শেহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ আমলে নিলেন না মরিয়ম। রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, ‘দেশে অশান্তি ছড়ানো দল দুর্বল হয়ে পড়ছে। জনসাধারণ ওই দলের প্রতিবাদ কর্মসূচির ডাকে কোনো সাড়া দেয়নি।’ মরিয়ম দাবি করেন, ‘বিক্ষোভের আহ্বান জানানো সত্ত্বেও, দলটি ৫০০ জনের বেশি লোক জড়ো করতে ব্যর্থ হয়েছে। বিরোধীদের ঘৃণা করার কিছু নেই’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড কে এই কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ শেষ নাচ নাকি নতুন ভোর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির