কো-পাইলটের ভুলেই কি বিধ্বস্ত এয়ার ইন্ডিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুন, ২০২৫

কো-পাইলটের ভুলেই কি বিধ্বস্ত এয়ার ইন্ডিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৫ |
তদন্তে নতুন মোড় নিয়েছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই১৭১ বিধ্বস্ত হওয়ার ঘটনা। আহমেদাবাদ থেকে উড্ডয়নের মাত্র ৩০ সেকেন্ডের মাথায় বিধ্বস্ত হয়ে ভস্মীভূত হওয়া ড্রিমলাইনারটি নিয়ে শুরুতে যান্ত্রিক ত্রুটির আশঙ্কা থাকলেও সাম্প্রতিক বিশ্লেষণে ওঠে এসেছে এক সম্ভাব্য মানবিক ভুলের তত্ত্ব। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটির ভয়াবহ দুর্ঘটনার পেছনে কো-পাইলটের একটি মারাত্মক ভুলই মূল কারণ হতে পারে বলে ধারণা করেছেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ পাইলট ও বিমানের বিশ্লেষক ক্যাপ্টেন স্টিভ স্কেইবনার। বিবিসি। স্কেইবনার সন্দেহ করছেন, দুর্ঘটনার মুহূর্তে প্রধান পাইলট হয়তো সহ-পাইলটকে ‘ল্যান্ডিং গিয়ার’ উঠাতে বলেছিলেন, কিন্তু সহ-পাইলট ভুল করে ‘ফ্ল্যাপ হ্যান্ডেল’ টেনে ফেলেন। ফ্ল্যাপ হচ্ছে সেই অংশ, যা উড্ডয়নের সময় ডানার নিচে বাড়তি উত্থান

শক্তি তৈরি করে। আর এই ভুলেই উত্তোলন শক্তি হারিয়ে ফেলে ড্রিমলাইনারটি। আর এই একটি ভুলেই হয়তো ভেঙে পড়ে স্বপ্নের মতো উড়তে থাকা সেই বিমান। নিঃশেষ হয়ে যায় ২৯১টি প্রাণ। উড্ডয়নের সময় তোলা ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানের ডানা স্বাভাবিকভাবে বেঁকে ওঠেনি। যা সাধারণত উচ্চতাভেদে উত্থান শক্তির ইঙ্গিত দেয়। আরও দেখা গেছে, ‘ল্যান্ডিং গিয়ার’ তখনও নামানো অবস্থায় ছিল। এটি নির্দেশ করে স্বাভাবিক প্রোটোকল অনুসরণ হয়নি। যদিও ফুটেজের রেজোলিউশন কম হওয়ায় বিশেষজ্ঞরা এখনো নিশ্চিত হতে পারছেন না। এই তত্বের পক্ষে আরও বক্তব্য দিয়েছেন সাবেক পাইলট এবং যুক্তরাজ্যের বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটির প্রভাষক মার্কো চ্যান। তিনি বলেছেন, ‘যদি ফ্ল্যাপ ঠিকভাবে সেট না করা হয়ে

থাকে তাহলে এটি মানবিক ত্রুটির দিকেই ইঙ্গিত দেয়।’ ভারতের তদন্তকারীরা এখন এই তত্ত্বকেই গুরুত্ব দিয়ে অনুসন্ধান চালাচ্ছেন। দেশটির তদন্তকারীরা ইতিমধ্যে বিমানটির ব্ল্যাক বক্স ডেটা বিশ্লেষণ শুরু করেছেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকেও বিশেষজ্ঞ দল ভারতের সঙ্গে যৌথভাবে তদন্তে যুক্ত হয়েছে। এছাড়া তদন্তে একজন অ্যান্টি-টেরর স্পেশালিস্টও অন্তর্ভুক্ত আছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়া বিমানটি ২৪২ জন আরোহী নিয়ে গুজরাটের আহমেদাবাদে বিজে মেডিকেল কলেজের একটি ছাত্রাবাসে আছড়ে পড়ে। এতে বিমানে থাকা ২৪১ জনসহ ওই মেডিকেল কলেজের অন্তত ৫০ শিক্ষার্থীও প্রাণ হারান। সৌভাগ্যক্রমে একজন আরোহী প্রাণে বেঁচে যান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাকিবকে দেশে এনে অবসরে যেতে বাধ্য করতে চেয়েছিলো আসিফ মাহমুদ সেনা জেনারেলদের গভীর রাতের বৈঠকই শেখ হাসিনার সরকারের ভাগ্য নির্ধারণ করে দেয় ইউনূস আমলে এলএনজি ক্রয়ে দুর্নীতি ৮৫৫ মিলিয়ন ডলার; জুন পর্যন্ত এলএনজি-সার কিনতে দরকার অতিরিক্ত ২.৬১ বিলিয়ন ডলার মুজিবনগর দিবসে কোনো কর্মসূচি রাখেনি বিএনপির সরকার;স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ৬ লক্ষ কোটি টাকা রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য: ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর চাপছে করের বোঝা আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু, দক্ষিণে ফিরছে বাস্তুচ্যুত মানুষ জাতীয় দলের অধিনায়কদের জন্য বিসিবির প্রিভিলেজ কার্ড তেলসহ অর্থনৈতিক সংকট সামাল না দিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে:সাংবাদিক মাহবুব কামাল স্বাস্থ্য খাতে ৪২ হাজার কোটি টাকার বাজেটে হরিলুট! কাঠগড়ায় ড. ইউনূস টিকা না কিনে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে আবেদন শেখ হাসিনা খাঁটি দেশপ্রেমিক, মানুষ ভুল বুঝতে পেরে তাঁকে ফেরত চাইবে’ শেখ হাসিনা ভারতের ‘মেহমান’, আওয়ামী লীগ রাজনীতির ‘বাস্তবতা’: গৌতম লাহিড়ী প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফ রহমানের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ, মিয়াপাড়ায় তোলপাড় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ‘আত্মঘাতী’: আনিস আলমগীর ‘ছাত্রদের নেপথ্যে ছিল জঙ্গিবাদীরা, শেখ হাসিনার কথাই সত্য হলো’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত কালের কণ্ঠের বৈশাখী আড্ডায় বিশিষ্টজনেরা উঠে এল ‘মব সংস্কৃতি’ ও সাংবাদিক হয়রানির কথা প্রতি মাসে গ্রেপ্তারের হুমকি পেতাম’ “তারেক রহমান এর মতন একটা লম্পট, বাটপার, হাওয়া ভবন করা, ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক কি এখন কোন দায় নেয়