কেন ভোগ্যপণ্যের দাম বাড়ছে জানালেন বাণিজ্য উপদেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪

কেন ভোগ্যপণ্যের দাম বাড়ছে জানালেন বাণিজ্য উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ |
ভোগ্যপণ্যের দাম বাড়ার কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাজারে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে ভোগ্যপণ্যের বাজার অস্থিতিশীল করা হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীতে এক মতবিনিময় সভায় তিনি বলেন, দেশে পণ্যরে ঘাটতি নেই। তবে ডিও (ডেলিভারি অর্ডার) এবং এসও (সাপ্লাই অর্ডার) ব্যবস্থার কারণে বাজারে দাম বৃদ্ধি পাচ্ছে। বাজারে বিদ্যমান লেনদেন পদ্ধতির কারণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও সমাধান হচ্ছে না। পাইকারি থেকে খুচরা পর্যায়ে সব ধরনের লেনদেনে স্বচ্ছতা আনতে হবে। খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশর চৌধুরী বলেন, বাজারে বিদ্যমান ডিও ও এসও প্রথা পুরোপুরি বাতিল করা সম্ভব নয়। তবে পণ্যের সরবরাহ তারিখ নিশ্চিত করতে হবে।

এসব বিষয় নজরদারির জন্য নিয়মিত অভিযান পরিচালনার পরামর্শ দেন তিনি। সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে জানানো হয়, গত দুই মাসে চট্টগ্রামে চার শতাধিক অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়ম পাওয়ায় ব্যবসায়ীদের কাছ থেকে ৪৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। বক্তব্য রাখেন বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান এবং চট্টগ্রামের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা