কেজি দরে বিক্রি হচ্ছে কুরবানির পশু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ June, ২০২৫

কেজি দরে বিক্রি হচ্ছে কুরবানির পশু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ June, ২০২৫ |
গাজীপুরে বেশিরভাগ ক্ষেত্রে বাণিজ্যিকভাবে এসব খামার গড়ে তুলেছেন। এগুলো হাটের থেকে খামার হতেই বেশি বিক্রি হয়। এসব খামারে খোঁজ নিয়ে দেখা যায়- তারা সাধারণত ডিজিটাল ওয়েট স্কেলে কেজি দরে কুরবানির পশু বিক্রি হচ্ছে। এসব খামারে ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয় গরু। খোঁজ নিয়ে জানা যায়, খামার থেকে পছন্দের পশু বাছাই করেন ক্রেতারা। এরপর নিশ্চিত হয়ে গেলে কিছু টাকা অগ্রিম দিয়ে বুকিং দেওয়া হয়। কুরবানির ঈদের দিন সকাল পর্যন্ত খামারে গরু রাখার নিশ্চয়তা রয়েছে। ক্রেতার ইচ্ছানুযায়ী যেকোনো দিন ডিজিটাল ব্রিজ স্কেলে গরু ওজন দিয়ে মূল্য পরিশোধ করার পর ক্রেতা গরু নিয়ে যেতে পারেন। অনেক সময় খামার হতে দেওয়া হয়

হোম ডেলিভারি। নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন, গরুর খামারের শেডের ভেতরে স্থাপন করা রয়েছে ডিজিটাল ওজন মেশিন। ক্রেতাকে তার পছন্দসই গরুকে সেই মেশিনে উঠিয়ে সরাসরি ওজন মেপে দেখানো হয়। আমিও কয়েকটি গরু কিনেছি এগুলো ঈদের আগের দিন টাকা পরিশোধ করে নিয়ে যাব। অয়ন এগ্রো ফার্মের মালিক আকরাম হোসেন বলেন, মায়ের অনুরোধে ২টি গরু দিয়ে খামার শুরু করি। এখন আমার খামারে অর্ধশত বড় জাতের গুরু রয়েছে। এসব গরু ডিজিটাল ওয়েট স্কেলে ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ইতোমধ্যে আমার খামারের অধিকাংশ গরু বুকিং হয়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি