কুষ্টিয়া ষ্টেডিয়ামের নাম “শহীদ আবরার ফাহাদ ষ্টেডিয়াম” – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪
     ৪:২৪ অপরাহ্ণ

কুষ্টিয়া ষ্টেডিয়ামের নাম “শহীদ আবরার ফাহাদ ষ্টেডিয়াম”

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ | ৪:২৪ 183 ভিউ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশলী বিভাগের মেধাবী শিক্ষার্থী কুষ্টিয়ার কৃতিসন্তান শহীদ আবরার ফাহাদের নামে কুষ্টিয়া ষ্টেডিয়ামের নামকরন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের একটি সূত্র জানায়- বৃহস্পতিবার কুষ্টিয়া, টাঙ্গাইল ও জাতীয় সংসদ ভবনের মাঠের নতুন নামকরণ করা হয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, এখন অফিসিয়ালি কিছু জানতে পারেনি। কুষ্টিয়া ষ্টেডিয়াম আবরার ফাহাদের নামকরনে তাঁর পরিবারের সকলে দারুন খুশি। গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসায় আবরারের বাবা মো. বরকত উল্লাহ জানান, আমরা আনুষ্ঠানিক কিছু জানতে পারেনি তবে ফেইসবুকের সুবাদে জানতে পেরেছি। অবশ্যই আমরা খুশি। আমাদের পরিবারের পক্ষ থেকে ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় ক্রীড়া পরিষদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা

প্রকাশ করছি। আবরারের মা রোকেয়া খাতুন জানান, আমার সন্তানের নামে কুষ্টিয়া ষ্টেডিয়ামের নামকরনে আমরা দারুন খুশি। আমার সন্তানের নাম আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গনে পরিচিতি পাবে এবং আবরার সম্পর্কে সকলে জানতে পারবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী পোষ্ট করায় ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনার প্রায় ৫ বছর পর আওয়ামী লীগ সরকারের পতন হয় ৫ আগষ্ট । ছাত্র-জনতার বিজয়ে কুষ্টিয়ার ১৬ জন শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকশত। পরিবর্তনের এই সময়ে কুষ্টিয়াবাসীর দাবী ছিল কুষ্টিয়া জেলা ষ্টেডিয়ামের নাম শহীদ আবরার ফাহাদের নামে নামকরণ

করা হোক। কুষ্টিয়াবাসীর এই দাবীর সমর্থনে জাতীয় ক্রীড়া পরিষদ ফাহাদের নামে তার জেলার স্টেডিয়ামের নামকরণ করেছে এতে জেলার ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠকসহ সর্বস্তরের মানুষ দারুন খুশি। আবরার ফাহাদ ১৯৯৮ সালে ১২ ফেব্র“য়ারি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে। তার বাবার নাম মো. বরকত উল্লাহ এবং মায়ের নাম রোকেয়া খাতুন। আবরার কুষ্টিয়া মিশন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং পরে কুষ্টিয়া জিলা স্কুলে পড়াশোনা করেন। নটরডেম কলেজে বিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষে ২০১৮ সালের ৩১ মার্চ আবরার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগে পড়াশোনা শুরু করেছিলেন। পড়াশোনা চালাকালীন সময়েই তাকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ বর্তমান বুয়েটে মেকানিক্যাল বিভাগে অধ্যায়নরত। তাই আবরারের নাম অনুসারে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। কুষ্টিয়া ষ্টেডিয়ামের বর্তমান নাম ছিল কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়াম। এখন থেকে কুষ্টিয়া ষ্টেডিয়াম পরিচিতি পাবে ‘শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম’ নামে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তপক্ষ। কুষ্টিয়া ষ্টেডিয়াম বর্তমান নির্মানাধীন। খুলনা বিভাগের সর্ববৃহত ও আধুনিক সুবিধাদি নিয়ে এই ষ্টেডিয়ামের নির্মান কাজ শুরু হয় ২০২০ সালে। নির্মাণ কাজের শেষে আগামী বছরের প্রথম দিকেই ষ্টেডিয়ামটি খেলাধুলার জন্য জাতীয় ক্রীড়া পরিষদের নিকট সংশ্লিষ্ট ঠিকেদার প্রতিষ্ঠানটি বুঝিয়ে দেবেন বলে জানা যায়। ইতিমধ্যে ৮৫% নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে বলে

জেলা ক্রীড়া অফিসার তানভীর রহমান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল খোলা টয়লেটের পাশে চলছে সেমাই উৎপাদন আবারও কিউবায় ভেনেজুয়েলার তেল বিক্রির অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র চীনে বসন্ত উৎসবের ৯ দিনের আয় ৫৭৫ কোটি ইউয়ান অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার ফের ভূমিকম্পে কাঁপল দেশ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন তজুমদ্দিনে কীর্তনে গিয়ে প্রতিবন্ধী নারী গণধর্ষণের শিকার: সংখ্যালঘুদের জন্য আতঙ্কের নতুন নাম Blood on the Streets, Benefits at the Top বিশ্বজুড়ে ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত গভীর সংকটে বেসরকারি খাত: বিনিয়োগ পতন ৬১%, মব ও রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনৈতিক স্থবিরতা ব্যাংক খাত ধ্বংস-ঘোষণা না দিয়ে টাকা ছাপানো: পদ হারালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর গার্মেন্টস ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর: কে এই মোস্তাকুর রহমান? লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন: বর্জনের ঘোষণার পরও সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ, সভাপতি-সম্পাদক বিএনপির আগ্রাবাদে রমজানের চাঁদাবাজিকে কেন্দ্র করে হকার ও বিএনপি-যুবদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও আহত ৩ জামিন পেলেও মুক্তি পাবেন না আওয়ামী লীগের নেতারা: ‘শ্যোন-অ্যারেস্ট’ দেখাতে রাজশাহী রেঞ্জ পুলিশের কড়া নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা! সংবিধান লঙ্ঘনসহ চার অভিযোগ