কুষ্টিয়ায় লালন তিরোধান দিবসে পূর্ণসেবা দিয়ে শেষ হয়েছে সাধুসঙ্গ : উৎসব শেষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪
     ৬:০৯ অপরাহ্ণ

কুষ্টিয়ায় লালন তিরোধান দিবসে পূর্ণসেবা দিয়ে শেষ হয়েছে সাধুসঙ্গ : উৎসব শেষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪ | ৬:০৯ 127 ভিউ
বাউল স¤্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে সাধুসঙ্গ অনুষ্ঠান শেষ হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় পূর্ণসেবা গ্রহণের মধ্যদিয়ে সাধুসঙ্গ অনুষ্ঠান শেষ হয়। কুষ্টিয়া জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছা. শারমিন আখতার সাধুদের মাঝে পূর্ণসেবা পরিবেশন করে এ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মো. জাহাঙ্গীর আলম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। লালন সাঁইজির তিরোধান দিবসে তাঁর আখড়াবাড়িতে আসা সাধু ও ভক্তরা বৃহস্পতিবার বিকেলে অধিবাস ও গুরুকর্ম দিয়ে সাধুসঙ্গ অনুষ্ঠান শুরু করে। গতকাল শুক্রবার সকালে দৈন্যবাণী পরিবেশ ও বাল্যসেবা এবং বিকেলে পূর্ণসেবা দিয়ে তা শেষ হয়। সাধুসঙ্গ শেষ হলে আখড়াবাড়ি থেকে

অনেক ভক্ত ও সাধুরা লালন ধাম ত্যাগ করলে এখনও আখড়াবাড়িতে রয়ে গেছেন অসংখ্য সাধু, লালন ভক্ত ও অনুসারীরা। তবে তিনদিনের লালন উৎসব চলবে আজ শনিবার পর্যন্ত। লালন উৎসবকে ঘিরে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে জড়ো হয়েছেন অসংখ্য বাউল, সাধু ও লালন ভক্ত। আখড়াবাড়ির পাশে কালিগঙ্গা নদীর পাড়ে লালন মঞ্চে সন্ধ্যায় রয়েছে লালন সাঁইজির জীবন ও দর্শন নিয়ে আলোচনা এবং রাতভর চলবে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় লালনের গান। এ উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা। শেষ হবে আজ শনিবার। লালন তিরোধান দিবসের সাধুসঙ্গ শেষ হলেও লালন উৎসব ও মেলা শেষ না হওয়ায় গতকালও কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন মাজারের আশ পাশের সব পথ দিয়ে আসা

নানা ধর্ম, জাত ও মতের মানুষের স্রোত মিশতে দেখা গেছে আখড়াবাড়ির আঙিনায়। একতারা, দোতরা, ডুগি-তবলা, খমক, খঞ্জনি আর বাঁশির সুরে আজও মুখোরিত ছিল সাঁইজির আখড়াবাড়ি। দরাজ গলাই লালনের গানে মেতে উঠতে দেখা গেছে বাউল সাধুদের। লালন সাঁইজি তাঁর বাণীতে বলেছেন ‘যে নিজেকে চিনেছে, সে তার রবকে চিনেছে’ তাই স্রোষ্টার সান্নিধ্য পেতে হলে নিজেকে চিনতে ও জানতে হবে, হতে হবে সহজ মানুষ, ভজতে হবে মানুষকে। তবেই মিলবে স্রোষ্টার দেখা। আর এজন্য প্রয়োজন সহজ মানুষের সান্নিধ্য। আবার ফকির লালন সাঁইজি নিজেকে দীনহীন কাঙ্গাল ভেবে মানুষকেই সবার উর্দ্ধে স্থান দিয়েছেন। তাইতো স্রোষ্টার সান্নিধ্য লাভ করতে হলে সৃষ্টির সেরা জীব মানব সাধন প্রয়োজন। আর

এমনটাই মনে করেন সাইজির ধামে আসা প্রবীন সাধু শামসুল ফকির। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ লালন সাঁইজির এই মর্মবানীকে প্রতিপাদ্য করে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় তিন দিনব্যাপী তিরোধান দিবস অনুষ্ঠানের গতকাল শুক্রবার ছিল দ্বিতীয় দিন। সাঁইজির টানে বিনা আমন্ত্রনে দেশ-বিদেশ থেকে লালন উৎসবে যোগ দিয়েছেন অসংখ্য সাধু. লালন ভক্ত ও অনুসারীরা। মাজারে এসে তারা ভাবতত্ত্বে হয়েছেন মোহিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল খোলা টয়লেটের পাশে চলছে সেমাই উৎপাদন আবারও কিউবায় ভেনেজুয়েলার তেল বিক্রির অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র চীনে বসন্ত উৎসবের ৯ দিনের আয় ৫৭৫ কোটি ইউয়ান অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার ফের ভূমিকম্পে কাঁপল দেশ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন তজুমদ্দিনে কীর্তনে গিয়ে প্রতিবন্ধী নারী গণধর্ষণের শিকার: সংখ্যালঘুদের জন্য আতঙ্কের নতুন নাম Blood on the Streets, Benefits at the Top বিশ্বজুড়ে ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত গভীর সংকটে বেসরকারি খাত: বিনিয়োগ পতন ৬১%, মব ও রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনৈতিক স্থবিরতা ব্যাংক খাত ধ্বংস-ঘোষণা না দিয়ে টাকা ছাপানো: পদ হারালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর গার্মেন্টস ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর: কে এই মোস্তাকুর রহমান? লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন: বর্জনের ঘোষণার পরও সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ, সভাপতি-সম্পাদক বিএনপির আগ্রাবাদে রমজানের চাঁদাবাজিকে কেন্দ্র করে হকার ও বিএনপি-যুবদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও আহত ৩ জামিন পেলেও মুক্তি পাবেন না আওয়ামী লীগের নেতারা: ‘শ্যোন-অ্যারেস্ট’ দেখাতে রাজশাহী রেঞ্জ পুলিশের কড়া নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা! সংবিধান লঙ্ঘনসহ চার অভিযোগ