কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪ |
কুমিল্লা সদর দক্ষিণের পাহাড়পুর সীমান্তে বিএসএফের গুলিতে কামাল হোসেন (৩৩) এক বাংলাদেশি নিহত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন জেলার সদর দক্ষিণ উপজেলার জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। সে বিভিন্ন স্থানে পিঁপড়ার বাসা ভেঙে ডিম বিক্রি করত বলে জানায় স্থানীয়রা। নিহতের বড় ভাই হিরন মিয়া জানায়, সোমবার রাত ৭টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের যশপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন পাহাড়পুর সীমান্তে কামাল হোসেনকে ভারতের বিএসএফ গুলি করে হত্যা করে। পরে বিএসএফ ভারতীয় একটি এম্বুলেন্সে কামালের মৃতদেহ তুলে নিয়ে যায়। যশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডারের সঙ্গে নিহতের লাশ আনার বিষয়ে যোগাযোগ করলে অপেক্ষা করতে

বলেন। রাত ১টা পর্যন্ত পরিবারের নিকট নিহতের লাশ হস্তান্তর করা হয়নি বলে জানায় তার বড় ভাই। এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, ভারতীয় সীমান্তের ২৫ গজে নিহত কামাল গিয়েছেন বলে আমরা জানতে পারি, পরে বিএসএফের গুলিতে নিহত হয়ে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, আমাদের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, মঙ্গলবার লাশ ফিরিয়ে আনার বিষয়ে কথা হবে, এই বিষয় তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন