কাশ্মীর পাকিস্তানের অংশ ছিল ভবিষ্যতেও থাকবে: পাকিস্তানের সেনাপ্রধান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫

কাশ্মীর পাকিস্তানের অংশ ছিল ভবিষ্যতেও থাকবে: পাকিস্তানের সেনাপ্রধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, কাশ্মীরের জন্য ৩টি যুদ্ধ করেছি প্রয়োজনে আরও ১০টি যুদ্ধ করব। কাশ্মীর আগেও পাকিস্তানের অংশ ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। বুধবার আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদে দেওয়া ভাষণে তিনি বলেন, একদিন অবশ্যই পুরো কাশ্মীর পাকিস্তানের অংশ হবে। পাকিস্তানের সেনাপ্রধান বলেন, কোনো সন্দেহ নেই, কাশ্মীরের মানুষের ইচ্ছা ও লক্ষ্য অনুযায়ী, এটি একদিন স্বাধীন ও পাকিস্তানের অংশ হবে।খবর ডন ও জিয়ো নিউজের। আসিম মুনির বলেন, স্বাধীনতার মশাল কাশ্মীরিরা প্রজন্ম থেকে প্রজন্মে ধারণ করে আসছে। আল্লাহ তায়ালা কাশ্মীরের ভূমিকে প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদে সমৃদ্ধ করেছেন।কিছু সময়ের দখলকৃত কাশ্মীরে অত্যাচার করতে পারো কিন্তু তা স্থায়ী হবে না। জেনারেল মুনির হুমকি

দেন, পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে, তাদের বিরুদ্ধে তারাও পাল্টা শক্তি প্রয়োগ করবেন এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে যেকোনো মূল্যে রক্ষা করবেন। আজাদ কাশ্মীমের মুজাফ্ফরাবাদে কাশ্মীর আন্দোলনে শহিদদের বেদিতে পুষ্পস্তব অর্পণ করেন তিনি। এছাড়া ভারতের অধীনে থাকা জম্মু কাশ্মীরের বিভিন্ন নেতা ও উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন আসিম মুনীর। এই নেতাদের তিনি আশ্বস্ত করেন, তাদের স্বাধীনতার সংগ্রামে পাকিস্তান সবসময় পাশে থাকবে। জেনারেল মুনীর বলেন, জম্মু কাশ্মীরে হিন্দুবাদীদের অত্যাচার নির্যাতন বেড়ে চলছে। কিন্তু এসব অত্যাচার সেখানকার মানুষের মনোবলকে আরও শক্তিশালী করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস দক্ষিণ চীন সাগর ঘিরে ফের বিতর্ক, উত্তপ্ত ভূরাজনীতি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত’ ভারতে চালু হলো হাইড্রোজেন চালিত ট্রেন শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার