ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা!
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান
হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!
কাশ্মীরে বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহত
জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণে ভারতের দুই সেনা নিহত। আহত হয়েছেন আরও এক জন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আইইডি বিস্ফোরণ হয়েছে।
ভারত সেনার হোয়াইট নাইট কোর এই বিস্ফোরণের কথা এক্স পোস্টে জানিয়েছে।
সোমবারই কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর তল্লাশি অভিযানের সময় কারনা এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়। সেনা এবং পুলিশের যৌথ বাহিনী কারনা তহসিলের বড়ি মহল্লায় তল্লাশি চালাচ্ছিল। গোপন সূত্রে তারা খবর পায়, ওই এলাকায় কয়েক জন সন্দেহভাজন অস্ত্র মজুত করছেন। সেই খবর পেয়েই তল্লাশি অভিযানে যায় যৌথবাহিনী।
সেনা সূত্রে খবর, অভিযানের সময় একে ৪৭ রাইফেল, তাজা কার্তুজ, ম্যাগাজিন, সাইগা এমকে রাইফেল-সহ প্রচুর বিস্ফোরক উদ্ধার করে। একটি গুদামে লুকিয়ে রাখা ছিল
সেই অস্ত্র এবং বিস্ফোরক।
সেই অস্ত্র এবং বিস্ফোরক।



