কারা অভ্যন্তরে লাগাতার পরিকল্পিত হত্যাকাণ্ড, স্লো পয়জনিংয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫

কারা অভ্যন্তরে লাগাতার পরিকল্পিত হত্যাকাণ্ড, স্লো পয়জনিংয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ |
বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, কারা অভ্যন্তরে আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিকল্পিতভাবে হত্যার মিশন হাতে নিয়েছে অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং। তাদের নির্দেশনায় কারা কতৃপক্ষের পরিচালনায় একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হয়ে চলছে। হত্যার শিকার হওয়া মানুষ ভিন্ন হলেও একই স্কিপ্টে একই নাটকের পুনরাবৃত্তি। প্রায় অর্ধশত নেতাকর্মীকে এভাবে রাষ্ট্রীয় প্রযোজনায় হত্যা করা হয়েছে। মন্ত্রিপরিষদের সদস্য, কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ওয়ার্ডের নেতা কেউই বাদ যাচ্ছে না। চিহ্নিত দেশবিরোধী সন্ত্রাসীগোষ্ঠী যখন রাষ্ট্রকে সন্ত্রাসের কারখানায় রূপান্তর করে তখন প্রতিটি সেক্টরেই জল্লাদের এজেন্সি প্রতিষ্ঠিত হয়। কারা কর্তৃপক্ষ যেনো সিস্টেমেটিক উপায়ে যমদূতের ভূমিকা পালন করছে। আওয়ামী লীগের নেতাকর্মী সহ অন্যান্য দলে

জাতীয় নেতৃবৃন্দ ও সকল সেক্টরের প্রগতিশীল মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়াই যেন তাদের প্রধান কাজ। অভিযোগ পাওয়া যাচ্ছে, কয়েদিদের খাবারে স্লো পয়জনিং করা হচ্ছে। ফলে তাদের শরীরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। অনেকে কারা অভ্যন্তরে মারা যাচ্ছে অর্থাৎ পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। আর যারা জামিনে মুক্তি পাচ্ছে তাদের শরীরে নানা ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। চিকিৎসা করাতে গিয়ে জানতে পারছে স্লো পয়জনিংয়ের কথা। যা অনেকে তথ্য-প্রমাণ সহ প্রকাশ্যে বলছে। কারা অভ্যন্তরে অবৈধ দখলদার সরকার একদিকে স্লো পয়জনিং করছে। অন্যদিকে কয়েদিদের শারীরিক জটিলতা দেখা দিলে চিকিৎসা নিতে দিচ্ছে না। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস

গংদের কারা অভ্যন্তরে পরিকল্পিত হত্যা মিশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার অধীনে আন্তর্জাতিক মানের ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে এ সকল হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার দাবি করছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক। প্রেস বিজ্ঞপ্তি তারিখ: ২০ নভেম্বর ২০২৫

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ বহিষ্কারের পিটিশন ভাঙতে চলেছিল ওয়ার্ল্ড রেকর্ড, অতঃপর… বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’, আরও ৩ সিনেমা মুক্তি মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারে ১১৩৩ বাংলাদেশিসহ ২২ হাজারের বেশি অভিবাসী সন্তান জন্মদানের ক্ষমতা কী কী কারণে কমে যায়? যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা