কাবুল-দিল্লি প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক শেষে যা বলল তালেবান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫

কাবুল-দিল্লি প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক শেষে যা বলল তালেবান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫ |
ভারতকে ‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার’ হিসেবেই দেখে আফগানিস্তান। বুধবার দুবাইয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এক বৈঠকের পর আফগান তালেবান সরকারের পক্ষ থেকে এ কথা বলা হয়। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এদিনই কাবুল ও দিল্লির মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। নিরপেক্ষ ভেন্যু হিসেবে আরব আমিরাতের রাজধানী শহরে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। পরে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা ভারতের সঙ্গে সম্পর্কের প্রসার নিয়ে আলোচনা করেছেন। সেইসঙ্গে ইরানের চাবাহার বন্দর দিয়ে বাণিজ্য বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে। সম্প্রতি পাকিস্তানের করাচি ও গোয়াদর বন্দর এড়িয়ে

পণ্য পরিবহনের জন্য চাবাহার বন্দর উন্নয়ন করছে ভারত। এ নিয়ে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানের ভারসাম্যপূর্ণ এবং অর্থনীতি-কেন্দ্রিক পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কাবুল গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসাবে ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে জড়িত হওয়া এবং বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর কথা ভাবছে ভারত। যদিও আফগানিস্তানের তালেবান প্রশাসনকে ভারতসহ বিশ্বের কোনো দেশই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তারপরও বাণিজ্য, ত্রাণ সহায়তা ও চিকিৎসার জন্য বিশ্বের কয়েকটি দেশের মধ্যে ভারত কাবুলের সঙ্গে সম্পৃক্ততা রেখেছে। বিভিন্ন সময় তালেবান প্রশাসনের আওতায় আফগানিস্তানে মানবিক সহায়তাও পাঠিয়েছে। এদিকে চীন-রাশিয়াসহ আঞ্চলিক দেশগুলো আফগানিস্তানে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ইচ্ছুক

বলেও ইঙ্গিত দিয়েছে। তবে তালেবান সরকারের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের এই বৈঠক পাকিস্তানকে বিক্ষুব্ধ করতে পারে। আফগানিস্তান এবং ভারত- দুই দেশের সঙ্গেই সীমান্ত রয়েছে পাকিস্তানের। দেশটি অতীতে ভারতের সঙ্গে তিনবার যুদ্ধে জড়িয়েছে। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী