কাঁচা চামড়া রপ্তানি নিষিদ্ধ, ব্যাংক এলসি নিতে পারবে না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মে, ২০২৫

কাঁচা চামড়া রপ্তানি নিষিদ্ধ, ব্যাংক এলসি নিতে পারবে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৫ |
‘ওয়েট ব্ল– চামড়া’ বা কাঁচা চামড়া রপ্তানি ৩ মাসের জন্য স্থগিত করেছে সরকার। ফলে এসব চামড়া রপ্তানির জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো কোনো বিদেশি ব্যাংকের এলসি গ্রহণ করতে পারবে না। উদ্যোক্তারাও বিদেশি কোনো ক্রেতার কাঁচা চামড়ার এলসি নিতে পারবেন না। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ ব্যাংক থেকে বৃহস্পতিবার এ বিষয়ে একটি সার্কুলার বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট পক্ষকে জানাতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে। সূত্র জানায়, আসন্ন কুরবানির ঈদের কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা ও সেসব চামড়া দেশের কারখানাগুলোতে ব্যবহার করে নানা ধরনের পণ্য উৎপাদনের কাজে লাগানো হবে। পরে ওই পণ্য রপ্তানি করা যাবে। এতে চামড়া শিল্পে রপ্তানিতে মূল্য সংযোজনের

হার বাড়বে। এ লক্ষ্যেই ৩ মাসের জন্য কাঁচা চামড়া রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। এ সরকার ক্ষমতায় এসে চামড়া ব্যবস্থাপনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করে। ২১ মে কুরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির সভায় ৩ মাসের জন্য এসব চামড়া রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। আগের নিয়মে কেস টু কেস ভিত্তিতে রপ্তানিযোগ্য পণ্যের আওতায় কাঁচা চামড়াও রপ্তানি করা যেত। কুরবানির দিন থেকে পরবর্তী ৩ মাস নতুন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান