করাচিতে ‘করোনায়’ মৃত্যু নিয়ে মুখ খুলল পাকিস্তানের স্বাস্থ্য বিভাগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫
     ৫:৩১ অপরাহ্ণ

করাচিতে ‘করোনায়’ মৃত্যু নিয়ে মুখ খুলল পাকিস্তানের স্বাস্থ্য বিভাগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ | ৫:৩১ 106 ভিউ
পাকিস্তানের করাচিতে কোভিড-১৯-এ চারজনের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছে সিন্ধু স্বাস্থ্য বিভাগ। শনিবার (২৪ মে) পাকিস্তানি গণমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া বিবৃতিতে এই তথ্য জানায় বিভাগটি। স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জানান, যেসব চারজনের মৃত্যুর খবর ছড়িয়েছে, তারা প্রত্যেকেই ৬০ বছরের বেশি বয়সী এবং পূর্ব থেকেই নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। তাদের মৃত্যু করোনাভাইরাসজনিত নয় বলেও জানানো হয়। মৃত ব্যক্তিরা করাচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মুখপাত্র আরও বলেন, এই ধরনের মৃত্যুকে কোভিডজনিত হিসেবে উপস্থাপন করা অপ্রয়োজনীয় আতঙ্ক তৈরি করতে পারে। জনগণ ও গণমাধ্যমকে এই বিষয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, করাচির তীব্র গ্রীষ্মকালে (তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) কোভিড সংক্রমণ অস্বাভাবিকভাবে

বেড়ে যাওয়ায় চারজন মারা গেছেন। আগা খান ইউনিভার্সিটি হসপিটালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. সৈয়দ ফয়সাল মাহমুদ জানান, গত ২-৩ সপ্তাহে হাসপাতালে কোভিড রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি বলেন, এই সময়টায় এমন সংক্রমণ অপ্রত্যাশিত, কারণ সাধারণত ঠান্ডা আবহাওয়ায়, যখন মানুষ ঘরের ভেতরে বেশি থাকে ও আর্দ্রতা কম থাকে, তখনই কোভিড দ্রুত ছড়ায়। এ বছর জানুয়ারিতেও করাচিতে হঠাৎ ঠাণ্ডা-কাশির উপসর্গ নিয়ে আসা রোগীদের মধ্যে ২৫ থেকে ৩০ শতাংশের দেহে করোনাভাইরাস ধরা পড়ে বলে খবর এসেছিল। তবে সে সময় সিন্ধুর স্বাস্থ্যমন্ত্রী ডা. আজরা পেছুহো জানিয়েছিলেন, করাচিতে করোনার প্রাদুর্ভাব বেড়েছে—এমন খবর সঠিক নয়। তিনি বলেন, করোনাভাইরাস এখন আর ছড়াচ্ছে না। বিশ্বব্যাপী এটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে? বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশ বাদ – ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে গেলো তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? ইউনুস পারেনি, বিএনপি কি পারবে, নাকি মনোরেলের স্বপ্ন দেখিয়েই দায় সারবে? আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া