কয়েদিদের সঙ্গে বসে পাক-ভারত ম্যাচ দেখছেন ইমরান খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

কয়েদিদের সঙ্গে বসে পাক-ভারত ম্যাচ দেখছেন ইমরান খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
বহু প্রতীক্ষিত ও তুমুল উত্তেজনা ছড়ানো ক্রিকেট যুদ্ধে মুখোমুখি পাকিস্তান-ভারত। রোববার দুবাইয়ে অনুষ্ঠিত এ ম্যাচকে ঘিরে সংশ্লিষ্ট দেশসহ দক্ষিণ এশিয়ার ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ পৌঁছে যায় চরমে। এরই মাঝে রোববার ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ৪৪টি কারাগারে। যার মধ্যে রয়েছে ইসলামাবাদের বিখ্যাত আদিয়ালা কারাগারও। যেখানে বন্দি রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। তিনিও ম্যাচটি উপভোগ করছেন বলে জানা গেছে। রোববার পাঞ্জাব সরকার এই উদ্যোগের বিষয়টি নিশ্চিত করেছে। খবর জিও নিউজের। পাঞ্জাব হোম ডিপার্টমেন্টের মুখপাত্র জানিয়েছেন, বিশেষ ব্যবস্থার মাধ্যমে কয়েদিদের— এমনকি শিশুদের সংশোধনাগারেও— এই উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার সুযোগ দেওয়া হবে। পাঞ্জাবের হোম সেক্রেটারি নুরুল আমিন মেঙ্গল কারা মহাপরিদর্শককে

(আইজি প্রিজনস) নির্দেশ দিয়েছেন, ‘ম্যাচটি সরাসরি সম্প্রচারের জন্য যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে’। কারাগারে সংস্কার উদ্যোগ এদিকে পাঞ্জাব সরকারের কারাগার সংস্কার নীতির অংশ হিসেবে কয়েদিদের পুনর্বাসনে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এমনকি শুধু খেলার সম্প্রচারই নয়, কারাগারগুলোতে শিল্পকর্ম ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। যাতে বন্দিরা দক্ষতা অর্জন করতে পারেন। পাশাপাশি বিভিন্ন কারাগারে পাঠাগারও স্থাপন করা হয়েছে, যাতে বন্দিরা শিক্ষা গ্রহণের সুযোগ পান। এই উদ্যোগের ফলে কয়েদিরা সমাজের মূলধারায় ফিরে আসতে উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল