কয়েক মাসে দেশের ক্রিকেট বদলানো কি সম্ভব, যা বললেন আমিনুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মে, ২০২৫

কয়েক মাসে দেশের ক্রিকেট বদলানো কি সম্ভব, যা বললেন আমিনুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৫ |
সবকিছু ঠিক থাকলে আজই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে ইতোমধ্যে পরিচালক করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সন্ধ্যায় বোর্ড সভায় পরিচালকদের প্রত্যক্ষ ভোটে তিনি ক্রিকেট বোর্ডের সভাপতি হতে যাচ্ছেন। সভাপতি হলে আমিনুল ইসলাম বুলবুল স্রেফ ৪ মাস দায়িত্ব পালনের সুযোগ পাবেন। আগামী অক্টোবরেই বিসিবি নির্বাচন। সেই নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব বর্তাবে বুলবুলের কাঁধে। এই অল্প সময়ে দেশের ক্রিকেট বদলানো কি আদৌ সম্ভব? এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বুলবুল বলেন, মানছি যে সময় খুব কম। তবে ভালো জিনিস শুরু করতে অল্প সময়ও কম নয়। দেশের প্রথম টেস্ট অধিনায়ক আরও বলেছেন, আমার কিছু ভাবনা আছে।

আমি ভালো কিছু প্রজেক্ট এর মধ্যে শুরু করে দিয়ে যেতে চাই। সেটিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব পরের নির্বাচিত বোর্ডের। অস্ট্রেলিয়ায় পরিবার নিয়ে বসবাস করা আমিনুল আইসিসির চাকরি ছেড়ে দিয়ে দেশে এসেছেন। বিসিবির চাকরিটা অস্থায়ী। সেই হিসেবে পার্জন বন্ধ হওয়ারও ঝুঁকি রয়েছে। এব্যাপারে আমিনুল ইসলাম বুলবুল বলেন, হ্যাঁ, উপার্জন বন্ধ। কিন্তু পয়সার কথা ভাবলে যুদ্ধে নামা যায় না। তাহলে বিসিবি সভাপতির দায়িত্বকে আপনি ‘যুদ্ধ’ই মনে করছেন। এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বুলবুল বলেন, হ্যাঁ, যুদ্ধই। আগেই বলেছি, দেশের ক্রিকেট গত অনেক বছর ধরে যেভাবে চলছিল, সেভাবে চলতে পারে না। আমি অবাক হয়ে দেখতাম, সেসব নিয়ে কেউ মুখও খুলতো না। তাই নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। তবে

সন্মান করে ডাকার পর মনে হয়েছে দায়িত্বটি নিয়ে দেখি। যদি কিছুটা বদলানো যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল