কমলার ‌‌‘সংক্রামক’ হাসিতে মুগ্ধ পুতিন যা বললেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪

কমলার ‌‌‘সংক্রামক’ হাসিতে মুগ্ধ পুতিন যা বললেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ |
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসেরই জয় দেখতে চাইলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক সময়ের ‌‌‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে কমলাকে পছন্দ করার কারণ হিসেবে ডেমোক্রেট নেত্রীর ‌‌‘সংক্রামক’ হাসির কথাই উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট। বৃহস্পতিবার কমলা হ্যারিসকে নিয়ে এমনই বিদ্রূপাত্মক মন্তব্য করেন পুতিন। রাশিয়াপন্থি প্রচারণা চালিয়ে নভেম্বরের নির্বাচনকে প্রভাবিত করার কথিত বেআইনি পরিকল্পনার ঘটনায় রুশ গণমাধ্যমের দুই নির্বাহীকে মার্কিন বিচার বিভাগ অভিযুক্ত করার একদিন পর, পুতিন এমন বিদ্রূপাত্মক মন্তব্য করলেন। প্রেসিডেন্সিয়াল নির্বাচনী দৌড় থেকে জো বাইডেন সরে যাওয়ার আগে চলতি বছরের শুরুর দিকে ভ্লাদিমির পুতিন বলেছিলেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জো বাইডেনকে বেশি পছন্দ করেন। কারণ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন পুরোনো স্কুলের

রাজনীতিবিদ; যাকে আগেই অনুমান করা যায়। তবে মস্কো প্রকৃতপক্ষে ট্রাম্পের জয় চায় বলেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বাস করে। কারণ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থনের ক্ষেত্রে ট্রাম্প খুব বেশি প্রতিশ্রুতিশীল নন। এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনকে কীভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে ভ্লাদিভোস্টকে অনুষ্ঠিত ইস্ট ইকোনোমিক ফোরামে (ইইএফ) পুতিন বলেন, এটা মার্কিন জনগণের পছন্দ। এর পরই তিনি বলেন, হ্যারিসের প্রতি সমর্থন দেওয়ার জন্য বাইডেন তার সমর্থকদের আহ্বান জানিয়েছেন। আমরাও তাই করব, আমরা তাকে সমর্থন করব। রুশ প্রেসিডেন্টের এমন মন্তব্যের সময় অনুষ্ঠানের উপস্থাপক ও পুতিন- উভয়কেই হাসতে দেখা যায়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের কাছ থেকেও সাধুবাদ পান তিনি। হ্যারিস সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গির বিষয়ে পুতিন বলেন, তিনি

অত্যন্ত খোলা মনের এবং এমনভাবে সংক্রামক হাসি উপহার দেন যে, এর অর্থ তার সবকিছুই ঠিক আছে। রুশ প্রেসিডেন্ট বলেন, এর অর্থ সম্ভবত তিনি রাশিয়ার বিরুদ্ধে পরবর্তী নিষেধাজ্ঞা দেওয়া থেকে বিরত থাকবেন। বিপরীতে প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে অন্য যে কারও চেয়ে রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সূত্র: রয়টার্স।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেফতার