কবিরহাটে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ১০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৫

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

কবিরহাটে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৫ |
নোয়াখালীর কবিরহাটে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ এবং জামায়াতের অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার রাতে কবিরহাট বাজারে এ ঘটনা ঘটে। আহতদের কবিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সকালে শিবিরের আয়োজনে জামাতে নামাজ পড়ুয়া তরুণদের সাইকেল প্রদান অনুষ্ঠানে বিএনপির আবেদ গ্রুপের লোকজন হামলা করে। এতে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। এর প্রতিবাদে রাতে জামায়াত-শিবির কবিরহাট বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিএনপির নেতাকর্মীদের একটি মিছিল তাদের মুখোমুখি হলে সংঘর্ষ বেঁধে যায়। চলে ধাওয়া-পালটাধাওয়া এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। জামায়াতের দলীয় অফিস ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে

হামলা-ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন-দৈনিক ইনকিলাবের কবিরহাট উপজেলা সংবাদদাতা সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিকান, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইয়াছিন রাব্বি, পৌরসভা ছাত্রদলের কর্মী নবেল মাহমুদ। এ বিষয়ে কথা বলতে উপজেলা বিএনপির আহ্বায়ক কারুল হুদা চৌধুরী লিটন ও করিহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জুর মোবাইলে একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেননি। উপজেলা জামায়াতের আমির ফখরুল ইসলাম মিলন বলেন, জামায়াত-শিবিরের বিভিন্ন কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল বাধা দিয়ে আসছিল। বৃহস্পতিবার সকালে আমাদের অনুষ্ঠানে হামলার প্রতিবাদে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় বিএনপির কর্মীরা আবারও অতর্কিত হামলা করে। এদিকে শুক্রবার সকালে প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য উভয় দলের

নেতাদের ডেকে একটি সমঝোতা বৈঠক হয়। বৈঠকে এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষায় দুই দলের নেতারা প্রশাসনকে আশ্বস্ত করেছে। কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম