ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভার্চুয়ালি বক্তৃতা করবেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভার্চুয়ালি বক্তৃতা করবেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (ডব্লিউইএফ) ভার্চুয়ালি বক্তৃতা দেবেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর বিশ্বনেতাদের কাছে এটাই ট্রাম্পের প্রথম বক্তৃতা। ট্রাম্পের বক্তৃতা দেওয়ার এবং আলোচনা করার সময় বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১ টায় নির্ধারিত রয়েছে, তবে তিনি কী বিষয়ে আলোচনা করবেন তা স্পষ্ট নয়। শপথ নিয়েই ট্রাম্প দ্রুত অভিবাসনের ওপর কড়াকড়ি আরোপ, দেশীয় শক্তি উৎপাদন বাড়ানো এবং ইউরোপীয় ইউনিয়ন, চীন, মেক্সিকো এবং কানাডার ওপর বড় ধরনের শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার করেছেন। এছাড়া গালফ অব মেক্সিকোকে গালফ অব আমেরিকা নামে পুনঃনামকরণের কথা বলেছেন, যদিও অন্যান্য দেশ

নতুন নামটি গ্রহণ নাও করতে পারে। এরইমধ্যে ট্রাম্প পানামা থেকে পানামা খাল ফিরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছেন। তবে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনইয়ো ট্রাম্পের পানামা খাল দখল করে নেওয়ার হুমকি উড়িয়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্র নির্মাণ করলেও ১৯৯৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারের আমলে এই খালের নিয়ন্ত্রণভার পানামার হাতে তুলে দেওয়া হয়। এসোসিয়েট প্রেস জানিয়েছে, বৃহস্পতিবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চতুর্থ দিনে বৃহস্পতিবার প্রথমবারের মতো আন্তর্জাতিক দর্শকদের সাথে কথা বলবেন ট্রাম্প । সম্মেলনের চতুর্থ দিনে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসেরও উপস্থিত থাকার কথা রয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের শাসক শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা হয়েছেন

তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ